এক্সপ্লোর

IIT Kharagpur Student Death: IIT খড়গপুরে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু, নেপথ্যে কী কারণ? শুরু তদন্ত

West Midnapore: কলকাতার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। IIT খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: ফের IIT খড়গপুরের পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃত পড়ুয়ার নাম ঋতম মণ্ডল। IIT-তে মেকানিক্যাল বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম। এদিন খড়গপুর IIT-র একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয়।  

সাফল্যের সিড়ির মাঝপথেই শেষ হয়ে গেল সবকিছু। IIT খড়গপুরে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু। মৃত ঋতম মণ্ডল, কলকাতার পূর্ব পুঁটিয়ারির বাসিন্দা। IIT খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি, ঋতমকে বারবার ফোন করলেও কোনও উত্তর পাননি। শুক্রবার দুপুরে খড়গপুর IIT-র সিকিওরিটি কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানান পরিবারের সদস্যরা। রাজেন্দ্র প্রসাদ হলের E203 নম্বর ঘরের দরজা ভেঙে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। পাশাপাশি পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হয়েছিল। তাহলে কি সেই কারণেই আত্মহত্যা করেছেন তিনি? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।

খড়গপুর IIT কর্তৃপক্ষের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, IIT-র কাউন্সেলিং সেন্টারের তরফে জানানো হয়েছে ওই পড়ুয়ার মানসিক সুস্থতা নিয়ে কোনও সমস্যা ছিল না। কর্তৃপক্ষের তরফ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নিয়ে চলতি বছরেই ৪ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল খড়গপুর IIT থেকে। ৪ মে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২১ এপ্রিল খড়গপুর IIT-র জগদীশচন্দ্র বসু হল থেকে মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত ওয়াকরের দেহ উদ্ধার করে পুলিশ। ১২ জানুয়ারি আজাদ হল থেকে উদ্ধার হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাওন মালিকের ঝুলন্ত দেহ। এবার রাজেন্দ্র প্রসাদ হলের ঘর থেকে আরও এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হল। এই প্রেক্ষাপটে খড়গপুর IIT-র তরফে জানানো হয়েছে, পড়ুযাদের মানসিক সুস্থতার জন্য ২৪ ঘণ্টা কাউন্সেলিং পরিষেবা রয়েছে ক্যাম্পাসে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভাল রাখতে AI নির্ভর প্রকল্পও চালু করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলতি মাসের শুরুর দিকে মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু হয়। গত ৬ জুলাই বাড়ির কাছেই গলির মধ্যে গলায় ওড়না পেঁচানো, সংজ্ঞাহীন অবস্থায় মহিলাকে উদ্ধার করা হয়। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে বছর ৩৪-এর ওই নার্সকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের অভিযোগ তোলেন মৃত শিল্পীর স্বামী। ওই দম্পতি মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, স্বামী বাইরে ছিলেন, গতকাল রাত ২টো নাগাদ তাঁকে খুঁজতে বের হন স্ত্রী। যে বাড়ির সামনে থেকে ওই নার্সকে উদ্ধার করা হয়, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে মহেশতলা থানার পুলিশ।

সেরা শিরোনাম

Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Mohua Moitra: 'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব
'সুব্রত কাকু আর মনোজ আঙ্কল, সতর্ক হোন, গোটা দেশ আসছে', কটাক্ষ মহুয়া মৈত্রের, এল পাল্টা জবাব

ভিডিও

Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget