এক্সপ্লোর

Drug Recovery: গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই বেহালা চৌরাস্তায়

Behala News:মাঝরাতে বেহালা চৌরাস্তার কাছে একটি গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক। গাড়িচালককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।

সৌমিত্র রায়, কলকাতা: মাঝরাতে বেহালা (Behala ) চৌরাস্তার (Chowrasta) কাছে একটি গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক (Drug) । গাড়িচালককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।

কী ঘটেছিল?
রাত তখন সাড়ে ১১টা। টহল চলছিল পুলিশকর্মীদের। হঠাতই পুলিশকর্মীদের একটি সন্দেহজনক গাড়ি নজরে পড়ে। দাবি, তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতর থেকে ৬টি ব্যাগে ৬০-৬৫ কেজি গাঁজা মিলেছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল? কোথায়ই বা যাচ্ছিল? পাচারের চূড়ান্ত গন্তব্য কোথায়? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ। প্রসঙ্গত শহরে মাদক উদ্ধারের ঘটনা আগেও ঘটেছে। তার মধ্যে গত অগাস্টের একটি ঘটনায় ঘুম ছুটে যায় তদন্তকারীদের। সে বার পার্সেলের  মোড়কে ক্যুরিয়ারের মাধ্যমে খাস কলকাতায় পোস্ট অফিসে পৌঁছয় মাদক। রেভ পার্টিতে তা পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ।

হইচই আগেও...
অগাস্টের ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার হন দুই মাদক পাচারকারী। উদ্ধার হয়েছিল ৫৪ গ্রাম এলএসডি যার বাজার মূল্য ছিল কয়েকলক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, শহরের রেভ পার্টিতে সরবরাহের জন্য গোয়া থেকে কয়েক লক্ষ টাকার মাদক অর্ডার করেছিলেন শহরের বাসিন্দা দুই যুবক। ক্যুরিয়ারের মাধ্যমে নিষিদ্ধ মাদক আনার ব্যবস্থা করেছিলেন তাঁরা। তাঁদের নাম ফৈয়াজ আলম ও মহম্মদ জুনেইদ। সন্দেহ এড়াতে পোস্ট অফিসে ডেলিভারি নেওয়া হয়। তবে এই নিয়ে আগে থেকে কলকাতা পুলিশের কাছে খবর ছিল। সেই পার্সেল এসে পৌঁছলে পোস্ট অফিসে তা নিতে আসেন ফৈয়াজ ও জুনেইদ, খবর পুলিশ সূত্রে। দাবি পার্সেল নিয়ে বেরোতেই কলকাতা পুলিশের হাতে পাকড়াও হন দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে খবর, ট্যাংরার বাসিন্দা ফৈয়াজ আলম ও এন্টালির বাসিন্দা মহম্মদ জুনেইদকে জেরা করে তাঁদের বাড়ি থেকেও ১৫ গ্রাম নিষিদ্ধ মাদক এমডিএমএ উদ্ধার হয়েছে। কোন কোন রেভ পার্টিতে মাদক পাঠানোর কথা ছিল, কী ভাবে মাদক আসত, কলকাতার পোস্ট অফিসের মাধ্য়মে আগেও মাদক এসেছিল কিনা জানার চেষ্টা শুরু করে পুলিশ। তার আগে  গত ৩১ জুলাই-ই যেমন তেঘরিয়া ও খিদিরপুর এলাকা থেকে ১০ কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার করে শুল্ক দফতর। আটক করা হয় দুই মাদক পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে তেঘরিয়া এলাকায় অভিযান চালায় শুল্ক দফতর। উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। এক পাচারকারীকে আটক করা হয়। তাকে সঙ্গে নিয়েই খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি ৪ লক্ষ টাকা। 

আরও পড়ুন:ইতিহাসের সাক্ষী থাকার হাতছানি, রঞ্জি ফাইনালের জন্য অভিনব উদ্যোগ সিএবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget