এক্সপ্লোর

SIR Row : অপরাধ করে কেউ পালাচ্ছে না তো বাংলাদেশে? কীভাবে নিশ্চিত হচ্ছে BSF? এই কদিনে কত জন ফিরলেন?

Bangladeshi Border cross : এদেশের নাগরিক না হয়েই দিব্যি নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। পশ্চিমবঙ্গে SIR শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। এবার তারাই ফেরার লাইনে। 

 

সীমান্ত যেন জনসমুদ্র। যে সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে এদেশে ঢুকে পড়েছিলেন, এবার সেই পথেই ফিরে যেতে চাইছেন  অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতেই সীমান্তে দেশে ফেরার হিড়িক। কাতারে কাতারে মানুষের অপেক্ষআ।  কারও হাতে ভারতের ভোটার কার্ড, কারও হাতে আধার কার্ড । কেউ দীর্ঘদিন রেশন তুলেছেন, কেউ ২-৩ বার এখানে ভোটও দিয়েছেন। এমনকী এদেশের নাগরিক না হয়েই দিব্যি নিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। পশ্চিমবঙ্গে SIR শুরুর পর পালানোর রাস্তা খুঁজতে খুঁজতে সপরিবারে হাজির হয়েছেন স্বরূপনগরে। এবার তারাই ফেরার লাইনে। 

BSF সূত্রে খবর, চেকপোস্টে যাঁরা হাজির হয়েছেন, তাঁদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হচ্ছে। তারপর যাচাই করা হচ্ছে, ভারতে তাঁদের নামে কোনও অপরাধের রেকর্ড আছে কি না। নিশ্চিত হওয়ার পর তুলে দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে । অবৈধভাবে এ দেশে আসা, অন্তত ১৭২০ জনকে ফেরত পাঠান হয়েছে বাংলাদেশে, খবর BSF ও পুলিশ সূত্রের। যাদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। অবৈধ উপায়ে তাঁরা এসেছিলেন এ দেশে।

BSF ও পুলিশ সূত্রে দাবি, গত ৭ থেকে ৮ দিনের মধ্যে, স্বরূপনগরের হাকিমপুর ও তারালি থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর আগে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে(FIP) এই সমস্ত বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক, ফেশিয়াল ও ডেমোগ্রাফিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য পাঠানো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে।  সেখানে পুলিশ খতিয়ে দেখছে, এ দেশের কোনওরকম অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তাঁরা। পুলিশি ক্লিয়ারেন্স পেলে তবে পার করানো হচ্ছে তাদেরকে। এর মধ্যে এমন অনেক বাংলাদেশের নাগরিকদের হদিশ পাওয়া গেছে, যাদের কাছে এ দেশের একাধিক পরিচয়পত্রও রয়েছে। সেক্ষেত্রে, পুলিশের পাশাপাশি এইসমস্ত তথ্য আধার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হচ্ছে।  

কেউ মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছিলেন! কেউ যশোর বা সাতক্ষীরা থেকে কাজের খোঁজে দালাল ধরে এ পারে এসেছিলেন! তারপর কেটে গেছে বছরের পর বছর। SIR শুরু হওয়ার পর, ঘরে ফেরার জন্য হুড়োহুড়ি সীমান্ত চেকপোস্টে। এখন অপেক্ষা ওপারে ফেরার।             

অন্যদিকে, এক, দুটো নয়, নদিয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের হুদো দিগম্বরপুরে গ্রামে SIR পর্ব শুরু হতেই গ্রাম ছেড়েছেন একাধিক পরিবার । আশ্রয় নিচ্ছেন বাংলাদেশে, এমনই অভিযোগ করছেন এলাকারই তৃণমূলের বুথ লেভেল এজেন্ট। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফর্ম দিতে বাড়ি যাচ্ছেন BLO, কিন্তু ঘরে নেই কেউ। এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget