এক্সপ্লোর

South 24 Paraganas: প্রকাশ্যেই চলছে বেআইনি বালির কারবার! এবিপি আনন্দর অন্তর্তদন্তে মিলল মারাত্মক ছবি!

Sand Racket: পর পর দাঁড়িয়ে রয়েছে ভারী ভারী মাটি কাটার যন্ত্র। পুকুরের মাঝে বসানো রয়েছে, শক্তিশালী পাম্প। আর এই দিয়েই সবার চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে বালি। রাতের অন্ধকারে নয়, একে বারে দিনে-দুপুরে!

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: কলকাতার কাছে সোনারপুরের (Sonarpur) খেয়াদায়, বালি চুরির (Sand Racket) পর্দাফাঁস হল। এবিপি আনন্দর (ABP Ananda) অন্তর্তদন্তে উঠে এল মারাত্মক ছবি! সেখানে পৌঁছে দেখা গেল, ভারী ভারী যন্ত্র দিয়ে মাটি কেটে, বিঘার পর বিঘা জমি থেকে চলছে সাদা বালি তোলা।

প্রকাশ্যে বালি চুরি! অন্তর্তদন্তে মিলল মারাত্মক ছবি

কথায় বলে পুকুর চুরি! কিন্তু, এ তো রীতিমতো পুকুর কেটে বালি চুরি! জেলার প্রত্য়ন্ত এলাকা নয়, কলকাতার একেবারে কাছে, সোনারপুরের খেয়াদাতেই রমরমিয়ে চলছে বেআইনি বালির কারবার। ভারী ভারী যন্ত্র দিয়ে মাটি কেটে, বিঘার পর বিঘা জমি থেকে চলছে সিলভার স্য়ান্ড বা সাদা বালি তোলার কাজ!! অবৈধ বালি খাদান থেকেই লক্ষ লক্ষ টাকার বালি বিক্রি হচ্ছে শহর-শহরতলিতে। এই ঘটনা কোনও নদী তীরবর্তী এলাকার নয়, বরং এমন কাণ্ড ঘটছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত খেয়াদার বিস্তীর্ণ এলাকায়।

পর পর দাঁড়িয়ে রয়েছে ভারী ভারী মাটি কাটার যন্ত্র। পুকুরের মাঝে বসানো রয়েছে, শক্তিশালী পাম্প। আর এই দিয়েই সবার চোখের সামনে চুরি হয়ে যাচ্ছে বালি। রাতের অন্ধকারে নয়, একে বারে দিনে-দুপুরে!! খেয়াদা ১ নং গ্রাম পঞ্চায়েতের তিহুড়িয়া গ্রামের ছবি, স্তূপ করে রেখা সাদা বালি। অবৈধ বালি খাদানের মালিক বাপি নস্করকে জিজ্ঞেস করা হয়, কোথা থেকে পাওয়া যায় এই অনুমতি। তাঁর কথায়, 'কোনও পারমিশন নেই, কেউ দেয় না অনুমতি। এটা একদম অবৈধ ভাবে চলছে। বেআইনি সব কিছু চলছে।' কত টাকায় বিক্রি হয় এই বালি প্রত্যেক লরি? '২ হাজার, আড়াই হাজার।'

পুলিশ-প্রশাসনকে টাকা দিতে হয়? তাহলেই অবৈধ ব্যবসায় ছাড়? অন্তর্তদন্তে বাপি নস্করকে বলতে শোনা যায়, 'সে তো নেবেই।' সবাইকে দিতে হয়? বিডিও-ডিএম এর অফিস থেকে আসে? 'সবাই নেয়।'

এরকম কত বাপি ঘুরে বেড়াচ্ছে খেয়াদায়। তাদের একের পর এক অবৈধ বালির খাদান। এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল খেয়াদা মোড়ের কাছে, পঞ্চাননতলায়। অভিযোগ, এখানে অবৈধ বালি খাদান চালান দিলীপ মণ্ডল। সেখানেও চলছে প্রকাশ্যে বালি তোলার কাজ।

স্থানীয়দের দাবি, গড়িয়া স্টেশন থেকে যে রাস্তা টালি নালা বরাবর খেয়াদার দিকে গেছে, আগে এখান দিয়েই বয়ে যেত বিদ্যাধরী নদী। পরে নদী গতিপথ বদলায়। ফলে সোনারপুরে খেয়াদার বিস্তীর্ণ এলাকার মাটির একটু নিচেই রয়েছে বালির স্তর। আর, সেটাতেই নজর বালি মাফিয়ার।

বালি চুরিতে কি রয়েছে তৃণমূল যোগ? লরি অ্যাসোসিয়েশনের সদস্য পাঁচু মণ্ডল বলেন, 'সোনারপুর-নরেন্দ্রপুর থানা দেড় হাজার করে তিন হাজার নেয় গাড়ি প্রতি মাসে। আমরা সবাই তৃণমূল করি, বেকার ছেলেরা যা করতে পারে তাইই করি?'

সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম বলেন, 'কোন দল করে সেটা দেখতে হবে। দলের কাজ করছে কি না সেটার প্রমাণ দিতে হবে। বালি খাদান চললে ব্যবস্থা করতে হবে।' সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, 'যেভাবে বালি তোলা হচ্ছে, কোনদিন বড়সড় বিপদ হবে। রক্ষক নিজেই তো ভক্ষক। পুলিশ তো সব জানে।' 

আরও পড়ুন: Madan Mitra TMC: 'দলকেও মাঝেমধ্যে সিটি- অ্যাঞ্জিওর এর মধ্যে আসতে হবে', সাগরদিঘিতে পরাজয়ের পর মন্তব্য মদনের

জেলা প্রশাসনের উপর দায় চাপিয়ে বারুইপুর পুলিশ জেলার এসপি জানিয়েছেন, বালি খাদান এখানে চলে, এরকম কোনও তথ্য আমার কাছে নেই। যদি, থাকে তাহলে জেলা শাসক-সহ প্রশাসন দেখবে। এটা পুলিশের দেখার বিষয় নয়। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, সেটা খতিয়ে দেখা হবে।

দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, অবৈধ বালি খাদানের কোনও খবর প্রশাসনের কাছে নেই। এর আগে, যখন খবর এসেছিল, তখন অভিযান চালানো হয়েছিল। আবারও অভিযান চালানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget