এক্সপ্লোর

Madan Mitra TMC: 'দলকেও মাঝেমধ্যে সিটি- অ্যাঞ্জিওর এর মধ্যে আসতে হবে', সাগরদিঘিতে পরাজয়ের পর মন্তব্য মদনের

TMC Madan Mitra: সাগরদিঘির হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মদন মিত্রও। তিনি বলেন, "তোমার যদি অসুখ হয়, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে।"

কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথ মিত্র, কলকাতা:  সাগরদিঘিতে (Sagardighi) বড় ব্যবধানে হার এবং ত্রিপুরায় (Tripura) খাতা খুলতে না পারার পর মুখ খুললেন একের পর এক তৃণমূল নেতা (TMC)। মদন মিত্র (Madan Mitra) বললেন, দলকেও মাঝেমধ্যে সিটি- অ্যাঞ্জিওর এর মধ্যে আসতে হবে! না হলে বুঝবে কী করে, ঈশান কোণে কোথায় মেঘ জমে আছে। 

সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে, দিঘির ভোটে, জোটের সাগরের ঢেউ, জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। নতুন করে উজ্জীবিত বাম-কংগ্রেস শিবির। আর এসবেই কি উথালপাথাল শুরু হয়েছে তৃণমূলের অন্দরেও? এই প্রশ্ন উঠছে, কারণ, মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাম-কংগ্রেস জোটের বিরাট জয়ের পর মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের অনেক নেতা, বিধায়ক, সাংসদ। ঘুরিয়ে ফিরিয়ে সবার গলাতেই দলের উদ্দেশে আত্মসমীক্ষার বার্তা। 

সাগরদিঘির হার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মদন মিত্রও। তিনি বলেন, "তোমার যদি অসুখ হয়, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। দলকেও মাঝেমধ্যে সিটি-এনজিও এর মধ্যে আসতে হবে! না হলে বুঝবে কি করে, ঈশান কোণে কোথায় মেঘ জমে আছে! আর সেটা বুঝতে পারলাম না বলেই ৫০ হাজারে জেতা আসন ২৩ হাজারে হেরে গেলাম।" 

কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় তো সাগরদিঘির ফলের সঙ্গে কার্যত ঊনিশের লোকসভা ভোটের তুলনা টেনেছেন! ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাগরদিঘি অশণি সঙ্কেত। আর সাগরদিঘির পোষ্ট মর্টেম প্রয়োজন। নীচু তলার সত্যিকারের আসল খবর উপরতলায় যাওয়া দরকার। সাগরদিঘি বোধহয় আমাদের ঊনিশের পর আরেকটি শিক্ষা।' তিনি এও বলেন, কোথাও একটা নিচুতলার খবর, উঁচু তলায় ঠিকভাবে পৌঁছচ্ছে না। সেই সমস্যা নিরসন হওয়া প্রয়োজন।

আর পড়ুন, নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো, ভারতে প্রথম পরিষেবা শুরু হতে পারে হাওড়া ও কলকাতার মধ্যে

ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও লিখেছেন, সাগরদিঘিতে দলেরই মীরজাফর একাই সাইট গোল করেছে? দলের কিছু বড় মন্ত্রীর অপকর্মের কারণে, আমাদের লাল কার্ড দেখতে হয়েছে এবং মাঠের বাইরে আছে। অপরূপা পোদ্দার বলেন, দলে মীরজাফর রয়েছে, যারা বিজেপিকে ভিতর থেকে সাপোর্ট করছে। ফেস টাইমে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছে, দল ঠিক সময় ব্যবস্থা নেবে। অপারেশন হবে।

এই আবহে সাগরদিঘির হার নিয়ে, দলকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। সাগরদিঘির পাশাপাশি ত্রিপুরা থেকেও একেবারে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিকবার প্রচারে গেছিলেন। কিন্তু, শেষমেশ ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। 

এই প্রেক্ষাপটে ত্রিপুরা নিয়েও আত্মসমালোচনার সুর শোনা গেছে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। তিনি বলেন, 'ত্রিপুরার ফলাফল নৈরাশ্যজনক! কি হলো বোঝা যাচ্ছে না। অভিষেক তো দেখছিল ত্রিপুরা। আসলে ওখানে সংগঠন দুর্বল হয়ে গেছে। শক্তি ক্ষয় পূরণ করতে পারেনি।'

পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। তারপর রয়েছে লোকসভা ভোট। এই পরিস্থিতিতে সাগরদিঘির হারের পর, দলেরই নেতাদের আত্মসমালোচনা কি গুরুত্ব দিয়ে দেখবে তৃণমূল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget