এক্সপ্লোর

Cyclone Mocha: ‘মোকা’ না ‘মোচা, ধন্দের শেষ নেই, নয়া ঘূর্ণিঝড়ের নাম কী, কী বৃত্তান্ত, সামনে এল

Cyclone Forecast: এ বারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে 'মোকা'। কেন এমন নাম রাখা হল, তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে।

কলকাতা: আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ওড়িশার পাশাপাশি বাংলাতেও প্রকোপ পড়তে পারে তার। আবহাওয়া দফতরের তরফে আগেই জারি করা হয়েছে সতর্কতা (Cyclone Mocha)। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম নিয়ে ধন্দ দেখা দিয়েছে। কেউ ঘূর্ণিঝড়ের উল্লেখ করছেন 'মোচা' হিসেবে, কেউ আবার বলছেন 'মোকা'। আসল উচ্চারণ কী, তা নিয়ে উঠছে প্রশ্ন। সঠিক উচ্চারণ কী হওয়া উচিত, তার ব্যাখ্যা মিলল (Cyclone Forecast)।

কেন এমন নাম রাখা হল, তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে

এ বারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে 'মোকা'। কেন এমন নাম রাখা হল, তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, 'মোকা' শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ Mokka থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে 'মোকা' নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে। এই 'মোকা' সমুদ্রবন্দর থেকেই মোকা কফির নামকরণ হয়েছে। কারণ এ বারে ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্বে ছিল ইয়েমন। 

বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ভারত-সহ এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, কাতার, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি। নিয়ম অনুযায়ী এই ১৩টি দেশ থেকে ঘূর্ণিঝড়ের নাম সুপারিশ করা হয়। এমন ১৬৯টি নামের প্রস্তাব দেওয়া হয়। সেই অনুসারে তৈরি হয় একটি তালিকা। তাতে পর পর ইংরেজিতে নামের হরফ ধরে, ক্রমানুযায়ী পালা আসে প্রত্যেক দেশের। এই তালিকা শেষ হয়ে গেলে, নতুন আবার নামের সুপারিশ নেওয়া হয়। এর পর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, তার নাম হবে 'বিপর্যর', যার সুপারিশ করেছে বাংলাদেশ। 

আরও পড়ুন: Cyclone Mocha: হতে পারে ‘ফণী’র মতোই বিধ্বংসী, ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে সতর্কতা জারি, প্রভাব পড়তে পারে বাংলায়

এখনও পর্যন্ত আবহাওয়া দফতর থেকে যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয় কিনা, সেদিকে নজর রাখছে মৌসম ভবন। যদিও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থা জানিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের উপকূল বরাবর থাকার সম্ভাবনা। 

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

ঘূর্ণিঝড় 'মোকা'র পাশাপাশি তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় 'মাণ্ডুস'-এর প্রকোপও মাথাচাড়া দিচ্ছে। 'মাণ্ডুস' নামটি রেখেছে সংযুক্ত আরব আমিরশাহি, স্থানীয় ভাষায় যার অর্থ হল সিন্দুকভর্তি ধনরাশি।

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget