এক্সপ্লোর

Cyclone Mocha: হতে পারে ‘ফণী’র মতোই বিধ্বংসী, ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে সতর্কতা জারি, প্রভাব পড়তে পারে বাংলায়

Weather Updates: বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে 'মোকা'র মিল থাকতে পারে বলে আশঙ্কা আবহবিদরা।

ভুবনেশ্বর: বঙ্গোপসারে ফের মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ। নিম্নচাপ  মে মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। ক্রমে তা শক্তি বাড়িয়ে সমতলে ঘূর্ণিঝড় 'মোকা' আছড়ে পড়তে পারে বলে আগাম সতর্ক করল আবহাওয়া দফতর Cyclone Mocha)। ওড়িশার পাশাপাশি বাংলার উপরও এর প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে। তাতে আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Weather Updates)। 

বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা'

ওড়িশা সরকার সূত্রে খবর, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন নবীন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি রাজ্য বিপর্য়য় মোকাবিলা বাহিনী এবং দমকল বিভাগকেও তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে এখন থেকেই নিরাপদ দূরত্বে স্থানীয় মানুষ জনকে সরিয়ে নিয়ে যেতে হবে বলেও পরামর্শ দিয়েছেন নবীন। ত্রাণকার্য এবং পুনর্বাসন নিয়েও এখন থেকে পরিকল্পনা সেরে রাখতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে এর আগেও একাধিক ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ফণী, ২০২০ সালের আমফান, ২০২১ সালের ইয়াসও ছিল। ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে 'মোকা'র মিল থাকতে পারে বলে আশঙ্কা আবহবিদরা। তার জন্য এখন থেকেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৭ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। তবে বাংলায় এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনই পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।

ঘূর্ণিঝড় 'মোকা'র নামকরণ হল যে ভাবে

তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম কেন 'মোকা' রাখা হল তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, 'মোকা' শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ Mokka থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে 'মোকা' নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ভারত-সহ এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ইয়েমেন, কাতার, ইরান, মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, তাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি। 

আরও পড়ুন: Go First Airways: জেট এয়ারওয়েজের পর Go First, নিজেদের দেউলিয়া ঘোষণা আরও এক বিমান সংস্থার

নিয়ম অনুযায়ী, প্রতি বছর এই ১৩টি দেশ থেকে ঘূর্ণিঝড়ের নাম সুপারিশ করা হয়। এমন ১৬৯টি নাম জমা পড়ে প্রতি বছর। ইংরেজিতে নামের হরফ ধরে, ক্রমানুযায়ী পালা আসে প্রত্যেক দেশের। এর পর যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, তার নাম হবে 'বিপর্যর', যার সুপারিশ করেছে বাংলাদেশ। 

তবে ঘূর্ণিঝড় 'মোকা'র পাশাপাশি তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় 'মাণ্ডুস'-এর প্রকোপও মাথাচাড়া দিচ্ছে। 'মাণ্ডুস' নামটি রেখেছে সংযুক্ত আরব আমিরশাহি, স্থানীয় ভাষায় যার অর্থ হল সিন্দুকভর্তি ধনরাশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG e-KYC Deadline:lpg-ekyc-deadline-august-15-16-aadhaar-ekyc-indane-bharat-gas-hp-gas ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'

ভিডিও

BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget