এক্সপ্লোর

আগামী কয়েক ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ; কোথায়, কোথায় ?

বিকেল ৫.১৫ মিনিটের পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় টানা দু-তিন ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

ঝিলম করঞ্জাই, কলকাতা: জলপাইগুড়িতে মিনি টর্নেডোর বিপর্যয়ের ক্ষত এখনও শুকনো হয়নি। তার মধ্যেই জানা গেলে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ Thunderstorm & lightning) সহ হাল্কা থেকে মাঝারি মানের বৃষ্টি (light to moderate rain) ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (gusty wind) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) ও কালিম্পং (Kalimpong) জেলার-এর বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: Success Story: কলেজ জীবনে হারান বাবাকে, পাঁচবার ব্যর্থতা ! তবুও শেষ হাসি ওঙ্কারের

মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯ তারিখ অর্থাৎ  আজকে বিকেল ৫.১৫ মিনিটের পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় টানা দু-তিন ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে।

প্রশাসনের তরফ থেকে এই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই সময় বাড়ি থেকে খুব দরকার না পড়লে বের হতেও বারণ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে আগেই ৯ তারিখ থেকে উত্তরবঙ্গের তিনটি জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছিল ১১ তারিখ কলকাতা সহ বাংলার সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তবে ৯ তারিখ আচমকা ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ের খবর ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ির মিনি টর্নেডোর স্মৃতি ও তার ফলাফল চিন্তা করে আতঙ্কিত হয়ে পড়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর মানুষ। আবহাওয়া দফতরের তরফে নির্দিষ্ট কোনও জায়গার কথা উল্লেখ না করা হলেও প্রশাসনের ঘোষণার পরে নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এই তিনটি জেলার মানুষজন। প্রশাসনও সতর্ক রয়েছে যাতে আর জলপাইগুড়ির ঘটনার পুনরাবৃত্তি না হয়। ইতিমধ্যে তাই প্রশাসনের তরফে বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি, এবার CBI-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget