এক্সপ্লোর

Mamata Banerjee: রাতের অন্ধকারে দেওয়াল টপকে মমতার বাড়িতে দুষ্কৃতী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে প্রশ্ন

ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিশের কাছে।

কলকাতা: নিরাপত্তার নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে ঢুকে পড়েন ব্যক্তি, মনে করছে লালবাজার (Lal Bazar)। রবিবার সকালে ওই ব্যক্তির উপস্থিতি বুঝতে পারেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ব্যক্তিকে আটক করে তুলে দেওয়া হয় কালীঘাট (Kalighat) থানার পুলিশের হাতে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ঘেরাটোপ আরও জোরদার করতে পদক্ষেপ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে পুলিশ (Kolkata Police) ও তদন্তকারী সমস্ত সংস্থা, জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা। 

নিরাপত্তার ফাঁক গলে মমতার বাড়িতে দুষ্কৃতী

কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং তার আশেপাশের এলাকা হাই সিকিওরিটি জোনের মধ্যে পড়ে। সেখানে নজরদারি এড়িয়ে ওই ব্যক্তি কী ভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, শনিবার গভীর রাতে গার্ডরেল টপকে ঢুকে পড়েন ওই ব্যক্তি। কিন্তু তা কেউ টেরই পাননি। রবিবার সকালে তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। এর পর ওই ব্যক্তিকে ধরে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। 

বিষয়টি জানতে পেরে কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্ব, কমিশনার বিনীত গোয়েল, ডিজি মনোজ মালব্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন। পৌঁছয় বম্ব স্কোয়াড, স্নিফার ডগ। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক বলে দাবি পুলিশের। তাঁকে জেরা করা হচ্ছে। তাঁর নাম-পরিচয়, কাদের সঙ্গে তাঁর যোগাযোগ, এ সব জানার চেষ্টা চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা। আগামী দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যাতে কোথাও কোনও গাফিলতি না থাকে, তা নিয়ে আলোচনা চলছে। 

আরও পড়ুন: Mithun Chakraborty: কলকাতায় আসছেন মিঠুন, যাবেন বিজেপি-র দফতরে, জানালেন সুকান্ত

এ দিন বিষয়টি চাউর হওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাড়িতে দফায় দফায় পৌঁছন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরাই ওই ব্যক্তিকে প্রথম দেখতে পান বলে জানা গিয়েছে। তাঁদের সঙ্গেও কথা বলছে পুলিশ। পুলিশ এবং তদন্তকারী সংস্থা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে লালবাজার। আপাতত মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

মুখ্যমন্ত্রী নিজে জেড প্লাস নিরাপত্তা পান। তার পরেও কী ভাবে ওই ব্যক্তি ফাঁক-ফোকর গলে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়লেন, উঠছে প্রশ্ন। এরই সঙ্গে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা নিয়ে আরও ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। 

এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "খুবই চিন্তার ব্যাপার। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত জরুরি। কী ভাবে নিরাপত্তার বলয় ভেঙে একটা লোক ঢুকে গেল, দেখা দরকার। আশাকরি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।"

মমতার নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে উদ্বেগ

এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "গার্ডরেল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন ঢুকে গেল, এটা গভীর চিন্তার বিষয়। তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা নিয়ে যদি দুশ্চিন্তা করতে হয়, তাহলে উদ্বেগ যে কয়েছে, তা নিয়ে সন্দেহ থাকে না। কেন নিরাপত্তারক্ষীদের নজরে পড়ল না বিষয়টি! যাঁদের গাফিলতিতে এটা হল, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা। তবে মুখ্যমন্ত্রী যখনই বিপদে পড়েন, তখনই এমন নিরাপত্তার বিষয়টি কেন চলে আসে, সেটাও খতিয়ে দেখা দরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget