এক্সপ্লোর

Mamata Banerjee: আমি এত কাজ করি, তাও গালি দেয় আমাকে: মমতা

Bankura News: বুধবার বাঁকুড়ার খাতরায় সভা করেন মমতা। সেখান থেকেই বিরোধীদের নিশানা করেন তিনি।

খাতরা: প্রকাশ্য সভা থেকে ফের বিরোধীদের আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, ৫৯ লক্ষ মানুষের কাজের পয়সা দেয়নি কেন্দ্র। দরিদ্র মানুষকে বঞ্চিত করে রেখেছে। কে, কী খাবে, কে কী পরবে, তা-ও ঠিক করে দেওয়া হচ্ছে। পাগড়িধারীকে খালিস্তানি বলা হচ্ছে। অথচ টিভি চ্যানেল এবং ইউটিউবের মাধ্যমে তাঁর নামেই মিথ্যে ছড়ানো হচ্ছে। (Mamata Banerjee)

বুধবার বাঁকুড়ার খাতড়ায় সভা করেন মমতা। সেখান থেকেই বিরোধীদের নিশানা করেন তিনি। মমতা বলেন, "হিন্দুদের এক নিয়ম রয়েছে, মুসলিমদের এক রকম নিয়ম আছে। কিন্তু ওরা সব নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিচ্ছে। বলছে ডিম, মাছ, মাংস খাওয়া যাবে না। মেয়েরা কী জামা পরে স্কুলে যাবে, কে, কী পোশাক পরবে, তা-ও ঠিক করে দেবে ওরা! কৃষকদের সঙ্গে কী হচ্ছে দেখুন। গুলি করে। নির্বাচন এলে কিছু জায়গায় সাজানো নাটক দেখানো হয়।" (Bankura News)

তাঁর নামে মিথ্যা প্রচার করা হয় বলেও দাবি করেন মমতা। তাঁর কথায়, "যত মিথ্যে কথা, ভাঁওতা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে অপপ্রচার করা হয়। যারা কাজ করে, তাদের বিরুদ্ধেই এই অপপ্রচার চলে। আমি এত কাজ করি। কিন্তু আমাকে শুধু গালাগালি দেয়। আমি বলি, তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিছু যায় আসে না। মানুষ যতদিন আমার সঙ্গে থাকবেন, আমি থোড়াই কেয়ার করি। তোমাদের গালাগালিকে।"

আরও পড়ুন: Sheikh Shahjahan Case : 'তার মানে আপনারা জানেন যে শাহজাহান কোথায় আছেন', পুলিশকে প্রশ্ন প্রধান বিচারপতির

সন্দেশখালির ঘটনায় এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। সরাসরি সেই নিয়ে কিছু না বললেও,মমতার বক্তব্য, "সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতরা, বিষ্ণুপুর, এক এক জায়গার, এক এক রকম চেহারা। কাজেই একটির সঙ্গে আর একটির তুলনা করবেন না। ভুল করে নিজেরা দাঙ্গায় জড়িয়ে পড়বেন না। কোথাও রক্ত ঝরুক, অত্যাচার হোক, চাই না আমি। যারা বড় বড় কথা বলছে, খুলব ভাণ্ডার? অনেক কিছু জমা আছে। আস্তে আস্তে যখন খুলব, দেখবেন, কোনটা ঠিক, কোনটা ভুল।"

মমতা জানান, যেটা ভুল, সেটা ভুলই। ভুলকে কখনও প্রশ্রয় দেন না তিনি। জ্ঞানত কখনও প্রশ্রয় দেননি, আগামী দিনেও দেবেন না। অজান্তে যদি কিছু ঘটে থাকে, তাতেও প্রশ্রয় নেই তাঁর। সব রকম সাহায্য করতে এগিয়ে যাবেন। যারা সব ঘেঁটে দিতে চাইছে, তাদের কথা কানে তোলা উচিত নয়, শান্তি বজায় রাখতে হবে বলে এদিন বার্তা দেন মমতা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget