এক্সপ্লোর

Sheikh Shahjahan Case : 'তার মানে আপনারা জানেন যে শাহজাহান কোথায় আছেন', পুলিশকে প্রশ্ন প্রধান বিচারপতির

Sheikh Shahjahan Case : 'একজন জনপ্রতিনিধি কখনই পালিয়ে বেড়াতে পারেন না। আইনকে অস্বীকার করতে পারে না, এড়িয়ে যেতে পারেন না' শাহজাহান প্রসঙ্গে আদালত

সৌভিক মজুমদার, কলকাতা : ৫৫ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান।  আতঙ্কে সন্দেশখালি। গত ২৬ ফেব্রুয়ারি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। এবার আদালত বলে দিল, 'সিবিআই, ইডি বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে'। সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় এই নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

গত ২৫ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন 'শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, তাহলে জুডিশিয়ারি গার্ড করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, তখন একই প্রশ্ন আমার কাছে এসে করবেন।' এরপর দিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। শুধু যে SIT গঠন করা হয়েছিল, তার ওপর আছে।

আজ বুধবার, গত ৭ ফেব্রুয়ারির নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য। পুলিশি তদন্তে স্থগিতাদেশের অংশে পরিবর্তন চেয়ে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । রাজ্য সওয়াল করে, 'আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করলে, কোন মামলায় গ্রেফতার দেখাতে হবে'। সঙ্গে সঙ্গে রাজ্যকে উদ্দেশ্য প্রধান বিচারপতি বলেন, 'তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন'। ইডির আইনজীবী তখন আদালতে বলেন, আগের ৪৩টি মামলাতেও পুলিশ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে।  

প্রধান বিচারপতির এজলাসে ইডি আশঙ্কাপ্রকাশ করে, 'পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্যপ্রমাণ বিকৃত করবে। রাজ্য পুলিশ গ্রেফতার করলে লঘু ধারায় মামলা হবে। তাতে শেখ শাহজাহানের জামিনের সুবিধা হবে' । সেই সঙ্গে ইডি জানায়, সিবিআই গ্রেফতার করলে কোনও অসুবিধা নেই। 

তখন  প্রধান বিচারপতি বলেন,  সিবিআই বা ইডি চাইলেও গ্রেফতার করতে পারে শাহজাহানকে। প্রধান বিচারপতি আরও বলেন, 'মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনই পালিয়ে বেড়াতে পারেন না। আইনকে অস্বীকার করতে পারে না, এড়িয়ে যেতে পারেন না' । আদালত বুধবার আরও একবার স্পষ্ট করে দেয়, 'শেখ শাহজাহানকে গ্রেফতারির উপর কোনও স্থগিতাদেশ নেই'। 

 প্রধান বিচারপতি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের মামলার প্রসঙ্গে টেনে বলেন, 'কাল একটা খবর পেলাম যে অভিযোগের আগেই এফআইআর করা হয়েছে।'সঙ্গে সঙ্গে রাজ্যের সাফাই ওটা ক্লারিক্যাল মিসটেক ! সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।  

আরও পড়ুন :           রোদ ঝলমলে আকাশ, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget