এক্সপ্লোর

Malda Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দোকানে ধাক্কা লরির, চুরমার বাইক শোরুম, রক্তারক্তি কাণ্ড, আহত ২

Malda News: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি। লরির ধাক্কায় রক্তাক্ত দুই এবং ভেঙে চুরমার বাইক শোরুমের নতুন ১৫ টি বাইক।

অভিজিৎ চৌধুরী, মালদা: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দোকানে ধাক্কা লরির। তার মুখে পড়ে আহত ২। চুরমার বাইকের শোরুম। দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি সিসিটিভি ক্যামেরাবন্দি। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda News) চাঁচল-গামী ৮১ নং জাতীয় সড়কের ধারে ভবানীপুর সেতু সংলগ্ন এলাকায়। চালকের অনুপস্থিতিতে খালাসি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। 

তীব্র গতিতে ছুটে এসে পর পর দোকানে ধাক্কা লরির

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি। লরির ধাক্কায় রক্তাক্ত দুই এবং ভেঙে চুরমার বাইক শোরুমের নতুন ১৫ টি বাইক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মালদহের চাঁচল-গামী ৮১ নং জাতীয় সড়কের ধারে ভবানীপুর সেতু সংলগ্ন এলাকায়।রক্তাক্ত হয়েছেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা তথা চা দোকানদার মতলাইন আলি(৫০) ও ইসলামপুর গ্রামের বাসিন্দা তথা ভুটভুটি চালক তাজেল আলি(৩৫)।তাদেরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে খবর। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন পুলিশ। তবে দুর্ঘটনার পর থেকে খালাসি পলাতক রয়েছেন।

আরও পড়ুন: Nil Shasti 2022: আজ নীলষষ্ঠী, তারকেশ্বর মন্দিরে উপচে পড়ছে ভক্তের ঢল

এক প্রত্যক্ষদর্শী সাহে আলম জানান,লরিটি ৮১ নং জাতীয় সড়কের ধারে ধরম কাটার সামনে দাঁড়িয়ে ছিল।গাড়িতে কোনও ড্রাইভার ছিল না।গাড়ির খালাসি লরিটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা চায়ের দোকানে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় চায়ের দোকান একশো মিটার দূরে ছিটকে পড়ে এবং চা দোকানদার সহ ভটভটি চালক রক্তাক্ত হয়। চা দোকানদার মতলাইনের বাঁ পা-টি কেটে ঘটনাস্থলেই ছিটকে পড়ে। ভটভটি চালক তাজেলের মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

আশঙ্কাজনক অবস্থায় বহাসপাতালে ভর্তি দুই ব্যক্তি

স্থানীয়রা মিলে তাঁদেরকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। সেখানে তাঁদের আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকেরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর। সেখানে এই মুহূর্তে ওই দু'জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে।

বাইক শোরুমের সার্ভিস সুপার ভাইজার নৌসাদ আলি জানান হরিশ্চন্দ্রপুরের দিক থেকে আসা চাঁচল গামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মারলে চা দোকানদার সহ আরও এক জন রক্তাক্ত হযন এবং বাইক শোরুমের প্রায় ১৫-২০ টি নতুন বাইক ভেঙ্গে চুরমার হয়ে যায়।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget