এক্সপ্লোর

Aam Aadmi Party: নজরে বাংলা! আম আদমি পার্টির রাজ্য দফতরের উদ্বোধন কলকাতায়

Aam Aadmi Party Kolkata Office: দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে।

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কলকাতায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্য দফতরের উদ্বোধন। কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে অফিসের উদ্বোধন করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আপ নেতা সঞ্জয় বসু। আম আদমি পার্টির দাবি, মূল প্রতিপক্ষ বিজেপি হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের ওপরেও তাদের নজর থাকবে। 

আম আদমি পার্টি রাজ্য দফতর: দিল্লির পর, এবছর কংগ্রেসের হাত থেকে পাঞ্জাব ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। বিজেপি এবং কংগ্রেস ছাড়া আম আদমি পার্টিই একমাত্র দল, যারা এখন একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে। চলতি বছর মার্চ মাসে পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব। লোকসভা ভোটের দু’বছর আগে এবং পঞ্চায়েত ভোটের একবছর আগে কলকাতায় দফতর খুলে বিজেপিকে নিশানা করল অরবিন্দ কেজরিওয়ালের দল।

আম আদমি পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু বলেন, “আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি। বড় শক্তির সঙ্গে লড়তে নেমেছি। যেখানেই বিরোধীদের সরকার থাকে, সেখানেই সিবিআই, ইডি-কে দিয়ে ডিস্টার্ব করে। শুভেন্দু বা মুকুল রায়রা বিজেপিতে এলেই ধোয়া তুলসিপাতা হয়ে যায়।’’ এরাজ্যে একের পর এক দুর্নীতির মামলায়, তৃণমূল নেতাদের গ্রেফতারির আবহে, দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছে তারা। সঞ্জয় বসু বলেন, “দুর্নীতির ইস্যুও বড় ইস্যু। বাংলার মানুষ ৫ বছরের জন্য তৃণমূলকে এনেছে। আশা করব তৃণমূল উন্নয়নে কাজ করবে।’’

কসবার হালতুর কাছে দক্ষিণ পূর্বাচলে, এই ফ্ল্যাটের চার তলায় খোলা হয়েছে অফিস। উদ্বোধন করেন, এরাজ্যে আম আদমি পার্টির দায়িত্বপ্রাপ্ত নেতা, সঞ্জয় বসু। বিভিন্ন জেলা থেকেও এসেছিলেন দলীয় কর্মীরা। এর আগে এরাজ্যে সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছিল আম আদমি পার্টি। সম্প্রতি SSC দুর্নীতিকাণ্ডে কলকাতায় মিছিলও করে তারা। এবার কলকাতায় দফতর খুল অরবিন্দ কেজরিওয়ালের দল।

চলতি বছর মার্চ মাসে মালদার (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার দেখা যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নবপল্লি এলাকাতেও আপের পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা ছিল, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।

আরও পড়ুন: Kolkata News:বাইপাসের ধারে ঝিল থেকে উদ্ধার মহিলার দেহ, মুকুন্দপুরের ঘটনায় নাম-পরিচয় নিয়ে ধন্দে পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget