এক্সপ্লোর

Jhargram News: টানা বৃষ্টি ঝাড়গ্রামে, জামবনিতে সাঁকো উপচে ভোগান্তি সাধারণ মানুষের

Flood In Jhargram: গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে। তোড় দেখে প্রমাদ গুণছিলেন স্থানীয়রা। আশঙ্কাই সত্যি হল। ডুলুং নদীর জলস্তর এতটাই বেড়ে গিয়েছে যে জামবনি ও চিল্কিগড়ের মাঝের সাঁকোটুকুও জল থৈ থৈ।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে (jhargram)। তোড় দেখে প্রমাদ গুণছিলেন স্থানীয়রা। আশঙ্কাই সত্যি হল। তুমুল বৃষ্টিতে (rain) ডুলুং (dulung) নদীর জলস্তর (water level) এতটাই বেড়ে গিয়েছে যে জামবনি ও চিল্কিগড়ের মাঝের সাঁকোটুকুও (bamboo bridge) জল থৈ থৈ। ফল? আমবাসিন্দাদের বড় অংশের ভোগান্তি চরমে।

কী পরিস্থিতি? 
আমলিয়া, জামবনি, চিল্কিগড়, মুড়া-সহ একাধিক গ্রামের বাসিন্দাদের অবশ্য বক্তব্য, এই নরকযন্ত্রণা নতুন নয়। প্রতি বছরই বৃষ্টির দিনে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাসটুকুই জোটে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয় না। বাসিন্দারা জানাচ্ছেন,  ডুলুং নদীতে হড়পা বান এলে গিধনি প্রান্তের প্রায় ৫০ থেকে ৬০ টি গ্রামের মানুষকে বহু ঘুরে জামবনি থানা ও ঝাড়গ্রাম মহকুমা সদরে পৌঁছতে হয়। সবটা মিলিয়ে চূড়ান্ত দুর্ভোগ। সাধারণ মানুষ থেকে যানচালকদের প্রত্যেকে হয়রানির শিকার। জলস্তর বেডে় সাঁকো উপচে যাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে জামবনি ব্লকের মূল কেন্দ্র গিধনীর যোগাযোগটুকুও বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকটা যেমন এখন। এই মুহূর্তে প্রায় ৫০-৬০টি গ্রামের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

ঝাড়গ্রামের আবহাওয়া...
দিন তিনেক আগে থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রামে। তার জেরে ইতিমধ্যেই বিপর্যস্ত জনজীবন। শহরের একাধিক রাস্তা জলমগ্ন। তবে শ্রাবণ শেষের এই বৃষ্টি কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। জমিতে জল জমায় চাষের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হবে বলে তাঁদের আশা। কিন্তু বর্ষণের জেরে দুর্ভোগ চরমে বাকিদের। গত বছরও কার্যত এক ছবি দেখা গিয়েছিল এই জেলায়। টানা বৃষ্টিতে সে বারও  জামবনি ব্লকের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। একাধিক জায়গায় জল জমে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ডুলুং নদীর জল বাড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সে বারও। শোনা গিয়েছিল, শহরের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ঠিক না থাকায় জল জমছে বলে। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা ছিল স্থানীয়দের। সব মিলিয়ে ভোগান্তি কিছু কম হয়নি। কিন্তু তার পর? 
বছর গড়ালেও দেখা গেল ছবিটা বদলায়নি। কবে দুর্ভোগ কাটবে বাসিন্দাদের? কবে তাঁদের আবেদনে সাড়া দেবে প্রশাসন? এখনও উত্তর মেলেনি। ভোগান্তিতে সাধারণ মানুষ।

আরও পড়ুন:পা-পিঠের ব্যথা থেকে কীভাবে মুক্তি, জেলে গিয়ে পার্থকে ব্যায়াম শেখালেন SSKM-র চিকিৎসকরা

  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget