এক্সপ্লোর

IT Raid: সুতিতে পতাকা বিড়ির হেড অফিসে আয়কর হানা, তল্লাশি কলকাতাতেও

Murshidabad: সকাল থেকে শুরু হয়েছে অভিযান। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF।

রাজীব চৌধুরী ও সুকান্ত মুখোপাধ্যায়: মুর্শিদাবাদের (Murshidabad) সুতির ঔরঙ্গাবাদে পতাকা বিড়ির হেড অফিস-সহ একাধিক কেন্দ্রে হানা দিল আয়কর দফতর। সকাল থেকে শুরু হয়েছে অভিযান। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। পতাকা বিড়ির হেড অফিস-সহ ৮টি শাখায় চলছে আয়কর দফতরের তল্লাশি অভিযান।

আয়কর দফতরের হানা: কলকাতায় পতাকা বিড়ির অফিসে এদিন সকাল সাড়ে ৭টায় অভিযান চালায় আয়কর দফতর। শুধু কলকাতাতে নয়, তল্লাশি চলছে মুর্শিদাবাদের একাধিক জায়গাতেও। পতাকা বিড়ির যাঁরা ডিরেক্টর রয়েছেন তাঁদের বাড়ি এবং অফিসে তল্লাশি চলছে। আয়কর দফতর সূত্রে খবর, হিসেব বহির্ভূত সম্পর্কের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। প্রতিটি অফিসের বাইরে মোতায়েন রয়েছে CISF। বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি কাউকে বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না। 

নিয়োগ-দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের দুটি ফ্ল্য়াটে ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা ও আরও কয়েক কোটি টাকার গয়না। এর আগে গত মাসে একই দিনে, তৃণমূলের দুই নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। একজন, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। অন্যজন, কলকাতা পুরসভার ৫৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি। প্রায় দেড় দিন ধরে আয়কর তল্লাশি চালানো হয় তৃণমূলের মেয়র পারিষদের হোটেলে। আর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি ও কারখানা থেকে উদ্ধার হয় 'কুবেরের ধন'। বাড়ি, অফিস, গুদাম, কারখানা এবং চালকলে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে দাবি করা হয়েছে।

আয়কর দফতর সূত্রে দাবি, একটি আলমারির ভিতরে, চালের বস্তা করে এভাবেই টাকা রাখা ছিল। তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি-সহ মুর্শিদাবাদের ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালায় আয়কর দফতর। তল্লাশি চালানো হয়, জাকির হোসেনের মালিকানাধীন মুর্শিদাবাদের মথুরাপুর গ্রামের শিব মিলস ইন্ডাস্ট্রিজে। আয়কর দফতর সূত্রে দাবি, এখান থেকে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়াও, জাকির হোসেনের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি টাকা। সব মিলিয়ে, জাকির হোসেনের কারখানা ও বাড়ি থেকে মোট ১১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: Recruitment Scam: পার্থ-মানিক যুগলবন্দিতে বিপুল টাকা আত্মসাৎ? নিয়োগ দুর্নীতি মামলায় দাবি ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget