এক্সপ্লোর

IT Raid: কারামন্ত্রীর পর এবার বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা

IT Raid Tanmoy Ghosh: বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি।

কলকাতা: সপুত্র কারামন্ত্রীর পর এবার আয়কর দফতরের নজরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক। বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়কের চালকল ও অফিসে আয়কর হানা (Income Tax Raid)। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকল ও অফিসে তল্লাশি।

২০২১-এর ৩০ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। এদিন সেখানেই তাঁর অফিসে যান আয়কর দফতরের অফিসাররা। বিষ্ণুপুরের চূড়ামণিপুরে বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের একটি রাইস মিল রয়েছে। তন্ময় ঘোষের রাইস মিলেও যান আয়কর আধিকারিকরা। আয়কর হানার বিষয়ের জানা নেই, দাবি বিষ্ণুপুরের বিধায়কের।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তাঁর ছেলে সুপ্রকাশ গিরিকে ( Minister Akhil Giri and Suprakash Giri) নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর (Income Tax)। ১৩ নভেম্বর তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রকাশ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্য়ান। চিঠি হাতে না পেলেও, মেল মারফত নোটিস পেয়েছেন। সেখানে নিজে উপস্থিত হয়ে বা প্রতিনিধি পাঠিয়ে নথি জমা দিতে বলা হয়েছে। মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির আশঙ্কা, বিজেপির কিছু নেতার বক্তব্যের পরেই আয়কর দফতরের নোটিস পাঠানোয় তদন্তে প্রভাব পড়তে পারে। তাই স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত চাই। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া এড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। 

মূলত সম্প্রতি কাঁথি ও তমলুকের দুটি অনুষ্ঠানে নাম না করে মন্ত্রীর আয়কর নোটিস পাওয়া নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ইতিমধ্যেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীর। সেই আবহেই অবৈধ সম্পত্তির ইস্য়ু তুলে শুভেন্দু-তথা অধিকারী পরিবারকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তারপর নাম না করলেও নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমোও। তারপর গতকাল গর্জে ওঠেন খোদ শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তোপ দাগেন মুখ্যমন্ত্রীকেও। প্রশ্ন তুলে বলেন, 'শিক্ষা দফতর জেলে, খাদ্য দফতর জেলে, স্বাস্থ্যও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না কেন?'। আর তারপরই এবার শুভেন্দুর স্ক্যানারে আসেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

মূলত, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। দুর্নীতি, কালো টাকা সাদা করা এবং বেনামি সম্পত্তির অভিযোগে তৃণমূলকে লাগাতার আক্রমণ করছে বিরোধীরা। এই অবস্থায় দিন দু'য়েক আগে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও বেনামি বাড়ি, কখনও পেট্রোল পাম্প, কখনও ট্রলারের প্রসঙ্গ তুলে, নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছিলেন, 'কারও কারও ৬০, ৭০, ৮০টা নানা লোকে নানা বলে ট্রলার আছে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে, তারা বড় বড় কথা বলে কী করে? আমরাও কাগজপত্র বের করছি, এতদিন করিনি। আমরা কি দেখতে গেছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যাঁরা দায়িত্বে ছিলেন আগে, মন্ত্রী থাকাকালীন, কোনটা, কোন জমিটা কত টাকায় বিক্রি করেছেন ? দিঘা ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিলাম ভাল কাজ করার জন্য, কত জমি দিয়েছে? ৬০০ হোটেল তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গেছি? জানিনি।'

আরও পড়ুন, শিশিরের 'সম্পত্তি বৃদ্ধি'র তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কুণালের

পাল্টা জবাবে শুভেন্দু বলেছিলেন, 'আপনার ভাইপো আপনার পরিবারে ইনকাম ট্যাক্সে কিছু দেখানো নেই। পেট্রোল পাম্প কটা সব বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প। ইনকাম ট্যাক্স দেখে নেবেন। '২১ সালে শুভেন্দু অধিকারীর হলফনামা দেখে নেবেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। ইনকাম ট্যাক্স দেওয়া, আধিকারী পরিবার আপনার মতো ওই রকম কালীঘাটের নালার পাশে লোকের জায়গা জবরদখল করে বড়লোক হয়নি।'

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Suvendu Adhikari: নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
নবমীর সন্ধ্যায় মল্লিকবাড়িতে মুখ্যমন্ত্রী, 'রঞ্জিত মল্লিকের আমন্ত্রণে এসেছি, নাড়ু খেলাম, এরপর বললেন...
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget