এক্সপ্লোর

Calcutta National Medical College: ন্যাশনাল মেডিক্যালের মহিলা আধিকারিককে 'অশালীন' ফোন, তদন্তে পুলিশ

WBCS অফিসার ও স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তা পরিচয়ে, ন্যাশনাল মেডিক্যালের মহিলা প্রশাসনিক আধিকারিককে ফোনে অশালীন কথা বলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

কলকাতা: স্বাস্থ্য দফতরের কর্তা পরিচয় দিয়ে ন্যাশনাল মেডিক্যালের (Calcutta National Medical) মহিলা প্রশাসনিক আধিকারিককে ফোন করে দুর্ব্যবহারের অভিযোগে তদন্তে নামল পুলিশ (Kolkata Police)। ওই আধিকারিকের অভিযোগ, ফোনে তাঁকে অশালীন কথাবার্তা বলা হয়। এরপরই হাসপাতালের ভাইস প্রিন্সিপালের দ্বারস্থ হন তিনি। লিখিত অভিযোগ জানান ওই মহিলা আধিকারিক। বেনিয়াপুকুর থানায় বিষয়টি জানান ভাইস প্রিন্সিপাল। এরপরই তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

WBCS অফিসার ও স্বাস্থ্য দফতরের (Health Department) পদস্থ কর্তা পরিচয়ে, ন্যাশনাল মেডিক্যালের (Calcutta National Medical College) মহিলা প্রশাসনিক আধিকারিককে ফোনে অশালীন কথা বলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তর নম্বরে ফোন করা হলে পরিচিত ব্যক্তির দাবি, নম্বরটি অভিযুক্ত ব্যক্তির নয়। 

মোবাইল ফোন বেজে উঠলেই আতঙ্কিত হয়ে উঠছেন তিনি। আবার কি সেই ফোন? আবার কি সেই অশালীন মন্তব্য? আতঙ্কিত ন্যাশনাল মেডিক্যাল কলেজের মহিলা প্রশাসনিক আধিকারিক। দ্বারস্থ হয়েছেন হাসপাতালে উপাধ্যক্ষের। উপাধ্যক্ষ অভিযোগ জানিয়েছেন বেনিয়াপুকুর থানায়।

হাসপাতালের মহিলা প্রশাসনিক আধিকারিককের অভিযোগ, WBCS অফিসার ও স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি একাধিক নম্বর থেকে তাঁকে ফোনে নিয়মিত উত্যক্ত করছেন। অশালীন মন্তব্য করছেন। আধিকারিকের লিখিত অভিযোগ পেয়েই বুধবার পুলিশের দ্বারস্থ হয়েছেন হাসপাতালের ভাইস প্রিন্সিপাল। 

হাসপাতাল সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে জানুয়ারি মাসেও হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। WBCS পরিচয় দিয়ে নিরাপত্তাকর্মীদের ভয় দেখিয়ে হাসপাতালের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনার ছবি। 

যে সব নম্বর থেকে হাসপাতালের মহিলা প্রশাসনিক আধিকারিককে উত্যক্ত করা হচ্ছে বলে অভিযোগ, সেই নম্বরে ফোন করা হলে এক ব্যক্তি জানান, তিনি অভিযুক্তকে চেনেন। কিন্তু নম্বরটি অভিযুক্ত ব্যক্তির নয়। 

আরও পড়ুন: Anubrata Mondal: ১৭ মার্চ পর্যন্ত অনুব্রতর জেল হেফাজত, নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর দাবি করেছিলেন মুর্শিদাবাদের এক শিক্ষক। ২০১৬ সালে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বোর্ডে থাকার কারণে হাইকোর্টে হাজিরার নির্দেশ পেয়ে তিনি হতবাক। প্যানেলে ছিলাম তাই জানতাম না, দাবি শিক্ষকের। কে বা কারা তাঁর নাম সুপারিশ করল, তা নিয়েও অন্ধকারে ওই স্কুল শিক্ষক। জবাব এড়ালেন ডিআই ও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। 

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget