এক্সপ্লোর

Independence Day 2021 Special : করোনা আবহেও তুঙ্গে চাহিদা, দিন-রাত এক করে উনসানিতে চলছে জাতীয় পতাকা তৈরির কাজ

গতবছর এই সময়টা একেবারেই ভাল যায়নি ব্যবসার দিক থেকে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়েন শ্রমিকরা।

হাওড়া, সুনীত হালদার : আর মাত্র ২ দিন পরেই স্বাধীনতা দিবস। তেরঙ্গা, জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ, দেশাত্মবোধক বার্তা - সবকিছু নিয়ে আরও একটা উদযাপনের দিন, স্মরণের দিন, শ্রদ্ধাজ্ঞাপনের দিন, গর্বিত হওয়ার দিন । আসমুদ্রহিমাচলের একসুরে গাওয়ার দিন, আগামীর শপথ নেওয়ার ক্ষণ। সরকারি অফিস থেকে সাধারণের বাড়ির ছাদ - সবখানে উড়বে সেদিন স্বাধীন ভারতের তেরঙা পতাকা। বছরের এই সময়টা বরাবরই পতাকা বিক্রেতাদের কাছে বিশেষ দিন। করোনা আবহে গত বছর পতাকার চাহিদায় ঘাটতি ছিল। এ বছর তা অনেকটাই কেটেছে। 

হাওড়ার উনসানি গ্রাম। অনেকেই এখানে জাতীয় পতাকা তৈরি করেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই বিক্রি বেড়েছ বলেই জানালেন স্থানীয় ব্যবসায়ীরা। চাহিদার সঙ্গে তাল মেলাতে ৩-৪ মাস আগে থাকতেই জাতীয় পতাকা তৈরির কাজ শুরু করে দেন তাঁরা। এলাকার এক ব্যবসায়ী রাজু হালদার জানালেন, এই বছর চাহিদা বেশ ভাল।  প্রতিদিন প্রায় ৪০০ টি পতাকা তৈরি হচ্ছে তাঁর কারখানায়। শ্রমিকদের মধ্যেও তাই যথেষ্ট আনন্দ-উদ্দীপনা। গতবছর এই সময়টা একেবারেই ভাল যায়নি ব্যবসার দিক থেকে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়েন তাঁরা। তবে এবছর দ্বিতীয় ঢেউতে নাকাল হওয়ার পরেও জাতীয় পতাকার চাহিদাটা একেবারেই কম নয়। যদিও বছরের বড় একটা সময় শ্রমিকরা কাজ করতে পারেননি। 

পতাকা ব্যবসায়ীরা জানালেন, '' পতাকার সবচেয়ে ছোট মাপ হল ৮ ইঞ্চি লম্বা, ১২ ইঞ্চি চওড়া । সবচেয়ে বড় মাপের পতাকা হল ৪৮ ইঞ্চি লম্বা ও ৭২ ইঞ্চি চওড়া পতাকা। কারখানা থেকে বেশ কয়েকরকমের পতাকা শুধুমাত্র কলকাতার বিভিন্ন বাজার সহ রাজ্যের প্রায় সব জেলায় সরবরাহ করা হয়।'' এছাড়াও বিহার, অসম, ঝাড়খন্ড, ত্রিপুরা, উড়িষ্যা এবং দিল্লিতেও এই জাতীয় পতাকা পাঠানো হয়। তবে লকডাউনের প্রভাব পড়েছে এই কারখানাতেও। কিছুদিন আগে উৎপাদন বন্ধ থাকলেও আংশিক লকডাউন চালু হওয়ায় পুরোদমে কাজ শুরু হয়েছে।

এখন এখানকার কারিগরদের ব্যস্ততা তুঙ্গে‌। নাওয়া-খাওয়া ভুলে সেলাই মেশিনে হাত লাগিয়েছেন। যে করেই হোক অর্ডার অনুযায়ী কাজ শেষ করতে হবে। কারিগররা জানান  এই কাজ নিয়ে তারা গর্ব অনুভব করেন। বিভিন্ন জায়গায় যখন তাদের হাতে তৈরি পতাকা ওড়ে তখন  দেখতে তাদের খুব ভালো লাগে। কারখানার মালিক জানিয়েছেন এই কাজ করতে পেরে তিনি খুশি। সামান্য লাভ রেখে দেশের প্রতি টান থেকে তারা এই কাজ করেন। আর এই ভালোবাসা থেকেই নিজের বাড়িটাকেও জাতীয় পতাকার রঙে সাজিয়েছেন তিনি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget