এক্সপ্লোর

Nabanna Abhijaan : নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩, দুই BJP নেতার পর নতুন করে কাকে গ্রেফতার করল পুলিশ ?

Nabanna Abhijaan More Arrested: নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা, নতুন করে গ্রেফতার আরও ১

কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১ । খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের।

আরও পড়ুন, রেডরোডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩। 

RG কর-কাণ্ডের একবছরে নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা। ৯ অগাস্ট নবান্ন অভিযানে DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারার অভিযোগ ওঠে। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের মারের হাত থেকে একজনকে বাঁচাতে যান ওই বিজেপি নেতা। ধাক্কাধাক্কিতে পড়ে যান পুলিশ কর্মী। ভিডিও ফুটেজে শনাক্ত করে গ্রেফতার, দাবি পুলিশের। RG কর-কাণ্ডের একবছরে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার ডাকে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম বেধেছিল শনিবার।

অন্য়দিকে, বিক্ষোভাকারীদের পুলিশকে মারধরের ভিডিও ফুটেজ প্রকাশ করে লালবাজারও। সেই ঘটনায় প্রথম গ্রেফতার হলেন অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এক বিজেপি নেতা। জগদ্দলের বাসিন্দা ধৃত চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক।শনিবার নবান্ন অভিযানের দিন অশান্তির ঘটনায়, বিজেপি বিধায়ক, নেতা-কর্মীদের বিরুদ্ধে ৭টি FIR দায়ের দায়ের করা হয়। এর মধ্যে ৬টি দায়ের করা হয় নিউ মার্কেট থানায়।অপর FIR-টি হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মঙ্গলবার বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা চন্দন গুপ্তকে।
 
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, যাঁদের শনাক্ত করা হয়েছে, ভিডিও ফুটেজ আমরা দেখেছি, যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। বিশেষ করে যারা প্রত্য়ক্ষভাবে হিংসার ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে, ওদেরকে চিহ্নিত করেছে পুলিশ। ওদেরকে নিশ্চয়ই গ্রেফতার করা হবে। অর্জুন সিংয়ের দাবি, পুলিশের মারের হাত থেকে একজনকে বাঁচাতে যান ওই বিজেপি নেতা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget