এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অপমান করেছেন, সম্মান নষ্টের ঘৃণ্য প্রচেষ্টা', মমতার 'সেনা-মন্তব্য' নিয়ে চরম আক্রমণ শুভেন্দুর

Mamata Banerjee Comment:মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন,'ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার আপনার সাহস এক নতুন মাত্রায় নেমে এসেছে।

কলকাতা: সপ্তাহের শুরুতেই মেয়ো রোডে ধুন্ধুমার। গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিল সেনা। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগে 'তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ' খোলা ঘিরে সোমবার দুপুরে তুলকালাম বাঁধল। ত্রিপল থেকে বাঁশের কাঠামো- ফ্লেক্স। একে একে খুলতে শুরু করে সেনাবাহিনী! তৈরি হয় নাটকীয় পরিস্থিতি! মঞ্চ খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দোপাধ্যায়। সেনাবাহিনীকে ডাফরিন রোডের দিকে যেতে দেখে আগেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। 

মুখ্যমন্ত্রী বলেন, 'সেনাবাহিনী নয়, পিছনে কী আছে? ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে এবং তাঁদের সরকার আছে ।  আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন। প্রায় ২০০-র মতো সেনা, তাঁরা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল । আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন । দিল্লির কথায় করেছেন।'  

এদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন, 'ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার আপনার সাহস এক নতুন মাত্রায় নেমে এসেছে। আমরা জানতাম আপনি একজন দেশদ্রোহী, কিন্তু ময়দানে পৌঁছানোর পর ২০০ জন সাহসী সেনা পালিয়ে গেছে বলে দাবি, শুধুমাত্র আপনার বলা সবচেয়ে বড় মিথ্যে কথাই নয়, বরং আমাদের বাহিনীর সম্মান নষ্ট করার একটি ঘৃণ্য প্রচেষ্টা, যাদের সাহস এবং ত্যাগের তুলনা হয় না।' 

পাল্টা তোপ দেগেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'মমতা বন্দোপাধ্যায়কে তো পাকিস্তানের নিয়ে যাওয়া উচিত। মমতা বন্দোপাধ্যায়কে দেখে যদি ২০০ ভারতীয় সেনা পালিয়ে যায় মমতা বন্দোপাধ্যায়ের এখানে অপব্যবহার হচ্ছে ওঁর পাকিস্তানে যাওয়া উচিত। আসিফ মুনিরের সঙ্গে সাহায্য করা উচিত ওঁনাকে। ভারতীয় সেনা কাউকে ভয় পায় না। ওঁর মতো লোককে তো ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই।'                        

সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট করে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে ময়দান চত্বরে দু'দিন কর্মসূচির জন্য অনুমতি দিয়েছিল সেনা। ৩ দিনের বেশি কর্মসূচির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের থেকে অনুমতি নিতে হবে। কর্মসূচির জন্য ২ দিনের অনুমতি ছিল, কিন্তু প্রায় এক মাস মঞ্চ রেখে দেওয়া হয়, একাধিকবার মঞ্চ সরানোর কথা বলা হয় আয়োজকদের, কিন্তু সরানো হয়নি। এরপর কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সেনা মঞ্চ সরাচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EC:
"আজ রাত ১২ মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে..", মোথাবাড়ি ও CEO দফতরের সামনে বিক্ষোভকাণ্ডে কড়া নির্দেশ কমিশনের
Election 2026: ভোট আসলেই খোঁজ পড়ে, তুঙ্গে ব্যস্ততাও! 'সারাবছর খোঁজ নেয় না কোনও দল', আক্ষেপ পতাকা তৈরি করা শ্রমিকদের
ভোট আসলেই খোঁজ পড়ে, তুঙ্গে ব্যস্ততাও! 'সারাবছর খোঁজ নেয় না কোনও দল', আক্ষেপ পতাকা তৈরি করা শ্রমিকদের
Chingrighata Metro: অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর লাইন জোড়ার কাজ, কবে, কীভাবে হবে যান নিয়ন্ত্রণ?
অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর লাইন জোড়ার কাজ, কবে, কীভাবে হবে যান নিয়ন্ত্রণ?
West Bengal Election 2026: নিশানা মমতাকে, 'বেশি ভোটে জিতবে BJP', বাঁকুড়ায় এসে আওয়াজ তুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
নিশানা মমতাকে, 'বেশি ভোটে জিতবে BJP', বাঁকুড়ায় এসে আওয়াজ তুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live
ABP Ananda Creators Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটরস্ কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
Embed widget