এক্সপ্লোর

Child Trafficking: রাজ্যে সক্রিয় শিশুপাচার চক্র? সিনেমার কায়দায় স্টেশনে হাতেনাতে পাকড়াও

CID Child Trafficking News:রবিবার শালিমার স্টেশনে এই ঘটনার পরই, পর্দাফাঁস হল আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ২ দিনের সদ্যজাতকে নিয়ে ট্রেন থেকে নামেন স্বামী-স্ত্রী। তারপর সেই শিশুসন্তানকে হস্তান্তর করতেই, হাতেনাতে পাকড়াও। রবিবার শালিমার স্টেশনে এই ঘটনার পরই, পর্দাফাঁস হল আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের। 

বিহারের পাটনা থেকে শিশু এনে, CID-র জালে ধরা পড়ল দম্পতি। CID-র তরফে জানানো হয়েছে, ধৃত মানিক হালদার ও তাঁর স্ত্রী মুকুল সরকার, ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের বাসিন্দা। শিশুপাচারকাণ্ডে ধৃত মানিক হালদার বলেন, 'এঁরা আনতে বলে, এঁরাই ধরে রেখেছে। কী করব! এঁরাই শিশু আনতে বলে, এঁরাই ধরেছে। আর কী করব। এঁরাই অনুরোধ করেছে, আমার বাড়িতে বাচ্চা নেই, এনে দিন। আমি সাত বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন। যেই নিয়ে এসেছি, এঁরাই পুলিশ সেজে ধরেছে। কী করব।'                                                                                      

কিন্তু কীভাবে ফাঁদ পেতেছিল CID?

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করতে স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়েছিল তারা। শিশু কিনতে আগ্রহী, এরকম দম্পতি সাজানো হয়েছিল স্বেচ্ছাসেবী সংস্থার দুই সদস্যকে। আরেকজনকে সাজানো হয়েছিল তাঁদের আত্মীয় হিসেবে পরিচয় দিয়ে। CID-র নির্দেশেই তাঁরা ধৃত দম্পতির সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন। শেষমেশ ৪ লক্ষ টাকার বিনিময়ে শিশু কেনার চুক্তি হয়। 

আরও পড়ুন, কলকাতা মেডিক্যালে রাতে দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙল অভয়া মূর্তি!

রবিবার শালিমার স্টেশনে শিশুকে হস্তান্তর নেওয়ার কথা হয়। CID সূত্রে দাবি, সেই মতো শনিবার রাতে পাটনা থেকে ২ দিনের শিশুকন্যাকে নিয়ে হাওড়াগামী দূরন্ত এক্সপ্রেসে রওনা দেন দম্পতি। সেখানে ২ লক্ষ টাকায় সদ্যোজাতকে কেনেন তাঁরা। এদিন সকালে শালিমার স্টেশনে নামেন স্বামী-স্ত্রী। সেখানেই ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন CID-র অফিসাররা।

শিশুপাচারের অভিযোগে গত কয়েকবছরে অনেককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, আন্তঃরাজ্য শিশুপাচার চক্র যে এখনও সক্রিয়, তা এদিনের ঘটনায় ফের সামনে এল। উদ্ধার হওয়া শিশুটিকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP
CEC Gyanesh Kumar : CEC জ্ঞানেশ কুমার বিতর্কে প্রতিবাদের স্বর জোরাল করছে বিরোধীরা | ABP Ananda
Mahua Moitra News : উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ফের তলব | ABP
Suvendu Adhikari : 'দিল্লি পুলিশ ও IB-কে বলব ভাল করে নজর রাখুন', Mamata-কে আক্রমণে মুখ্যমন্ত্রী |ABP
BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget