এক্সপ্লোর

JU Student Union Election:দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য

Interim VC Buddhadeb Sau: দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলব', বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন উপাচার্য। 

কলকাতা: দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চান যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। 'ছাত্র সংসদ নির্বাচনের জন্য রাজ্য সরকারকে বলব', বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠকের পর জানালেন উপাচার্য। 

প্রেক্ষাপট...
গত তিন বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচন হয়নি। এই নিয়ে ফেব্রুয়ারি মাসেই বিক্ষোভের সাক্ষী থেকেছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন একত্র হয়ে সে বার বিক্ষোভ দেখায়। তাঁদের দাবি, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। পাশাপাশি প্রশ্ন, সকলে যখন ভোট চাইছেন, তাহলে কেন নির্বাচন হচ্ছে না? পড়ুয়াদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় জানিয়েছে, তারা নির্বাচনের পক্ষে। প্রকাশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করেছেন, তিনি নির্বাচন চান। আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তো দীর্ঘদিন ধরে ভোটের দাবি রাখছেনই। তাহলে ঠিক কোন কারণে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চান তাঁরা।ফেব্রুয়ারি মাসে পড়ুয়ারা জানিয়েছিলেন, বিক্ষোভ মিছিল করে গিয়ে ইসি-র কাছে ঠিক কোন কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে না, সেটাই জানতে চাওয়া হবে। পাশাপাশি তাঁদের দাবি ছিল, নির্দিষ্ট কোনও উত্তর না পেলে তীব্রতা বাড়বে তাঁদের আন্দোলনের। এমন প্রেক্ষাপটে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর ঘটনা, অস্থায়ী উপাচার্যের নিয়োগ সব মিলিয়ে শিরোনামে বিশ্ববিদ্যালয়। 

তদন্ত নিয়ে...
এর মধ্যেই তদন্ত এগোচ্ছে পড়ুয়ামৃত্যুর ঘটনায়। যাদবপুর হস্টেলের ১০৪ নম্বর ঘরে সেদিন ঠিক কী হয়েছিল ? র‍্যাগিংকাণ্ডের তদন্তে বেআব্রু যাদবপুরের হস্টেলের হতশ্রী রূপ। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশেই পড়ুয়াদের বাস। কোথায় যাচ্ছে সংস্কারের টাকা? কী করছে কর্তৃপক্ষ ? যে ঘরে র‍্যাগিং, যে রেলিং পেরিয়ে ঝাঁপ, এবিপি আনন্দের ক্যামেরাবন্দি যাদবপুরের সেই অভিশপ্ত হস্টেল। দেওয়ালে দেওয়ালে সিনিয়রদের দাদাগিরির ছাপ। এই ঘটনায় NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়িও এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন। NIA তদন্ত ও UGC-র গাইডলাইন মানতে নির্দেশ দিক আদালত, দাবি মামলাকারীর। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। যাদবপুরকাণ্ডে এই নিয়ে হাইকোর্টে মোট ৪টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।  অন্য দিকে ভাটপাড়ায় সভা থেকে কার্যত হুঙ্কার শোনা যায় দিলীপ ঘোষের গলায়। ছাত্র মৃত্যুর ঘটনায় JNU-র প্রসঙ্গ টেনে দিলীপ বললেন, ' বাইরে বেরোও দেখি, কত আজাদির কথা বলছ, বুঝে নেব। এই সব সমাজবিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। ' BJP র সর্বভারতীয় সহ সভাপতি আরও বলেন, ' বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরে জয় শ্রীরাম স্লোগান হবে।'

আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget