এক্সপ্লোর

Mamata Banerjee News: ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসায়ী, বাড়ি মেদিনীপুরে, মুখ্যমন্ত্রীর সামনে থেকে ধৃত কে এই নুর আমিন?

West Bengal News: ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা। তারই মধ্যে এক সন্দেহভাজনের গ্রেফতারি ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হলুস্থূল।

কলকাতা: চলন-বলনে কেতাদুরস্ত। আছে ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা। সেই নুর আমিনকেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, ধৃত নুর আমিন আদতে পশ্চিম মেদিনীপুরের লোক। ডেবরা এবং মেদিনীপুর শহর, এই দুই জায়গাতেই যাতায়াত ছিল নুর আমিনের।

কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে? 

২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস-উদ্দীপনা। তারই মধ্যে এক সন্দেহভাজনের গ্রেফতারি ঘিরে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হলুস্থূল। ধৃত নুর আমিন সম্পর্কে তত্ত্ব-তালাশ করে দেখা গেছে, গত কয়েকবছর ধরে ওই ব্যক্তির ঠিকানা কলকাতার আনন্দপুর থানার মার্টিনপাড়া। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,বছর দুয়েক আগে মার্টিনপাড়ারই ১৪১-এর বি - ঠিকানায় একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন নুর। এদিন বাজেয়াপ্ত করা কালো গাড়ির রেজিস্ট্রেশনও সেই ঠিকানায়। স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে মার্টিনপাড়ায় আরেকটি দোকানঘর কেনেন নুর। সেখানেই খোলেন ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা। নাম - নুর ইন্টিরিয়র প্রাইভেট লিমিটেড।

মার্টিনপাড়াতেই নুর আমিনের প্রতিবেশী সঞ্জীব দাস। আরও খোঁজ নিয়ে জানা যায়, নুর আমিন আদতে পশ্চিম মেদিনীপুরের লোক। বাড়ি ডেবরার চণ্ডীপুরে। এই একতলা বাড়িতেই থাকেন নুরের মা-বাবা-সহ আত্মীয়-স্বজনরা। যদিও, ছেলের গ্রেফতারি নিয়ে তাঁরা কেউ মুখ খুলতে চাননি। মেদিনীপুর শহরের অলিগঞ্জের কসাইপাড়ায় নুর আমিনের শ্বশুরবাড়ি। এখানেই দুই সন্তানকে নিয়ে থাকেন নুরের স্ত্রী। নুর আমিনের শাশুড়ি সুলতানা পারভিন বলেন, “সপ্তাহে একদিন করে আসে। তারপর সোমবার চলে যায়। কলকাতাতে ইন্টিরিয়রের কাজ করে। আমার জামাই খুব ভাল। পাড়ার সবাইকে জেনে নাও। এরকম করতেই পারে না। কেউ ফাঁসিয়েছে।’’

গত বছর ২ জুলাই রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ি চত্বরে ঢুকে পড়েছিলেন হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের এক ব্যক্তি।মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে প্রায় ৭ ঘণ্টা ঘাপটি মেরে ছিলেন হাফিজুল।পরদিন সকালে ওই ব্যক্তিকে দেখে পুলিশ ডাকেন এক সাফাই কর্মী।পালাবার আগেই হাফিজুলকে ধরে ফেলে পুলিশ।পরে আদালতে হাফিজুল সম্পর্কে SIT দাবি করে, অন্তত ৭ থেকে ৮ বার, মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকায় গিয়েছিল হাফিজুল। ছবি তোলার পাশাপাশি দোল উৎসব থেকে রথের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন ওই ব্যক্তি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা নিয়ে প্রশ্ন সেদিনও উঠেছিল। আর একবছর পরে ২১ জুলাইয়ের দিন ফের সেই একই প্রশ্ন উঠল। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে গিয়েছিলেন? জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Mamata Banerjee : সিপিএমে নরম, মুখেই আনলেন না কংগ্রেসের নাম ; '২১-এর মঞ্চ থেকে কি ঘুরিয়ে জোট-বার্তা মমতার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget