এক্সপ্লোর

TET: প্রায় ৭ বছর পর হাইকোর্টের নির্দেশে আজ ২০১৪-এর টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ

জ্যের বিভিন্ন জেলা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ভিড় করেছেন টেট চাকরিপ্রার্থীরা।

কলকাতা: হাইকোর্টের নির্দেশে, ২০১৪-এর টেট পরীক্ষার্থীদের আজ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ১৮৭ জনের তালিকা প্রকাশ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ভিড় করেছেন টেট চাকরিপ্রার্থীরা। দীর্ঘ লড়াইয়ের পর, ইন্টারভিউয়ে সফল হলে চাকরি মিলবে বলে আশা। 

হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউয়ের ডাক দেওয়া হয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কতজনের নিয়োগ? ১৮৭ জনকে নিয়োগ করার জন্য ৩ বার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।

কোন মামলা: পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে দায়ের হয়েছিল মামলা। প্রাথমিক ভাবে ১৮৭ জনকে টেট অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হলেও, ২০২১ সালের ডিসেম্বরে টেট উত্তীর্ণ বলে ঘোষিত হন ১৮৭ জন। তার প্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হয় মামলা।

প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া পাঁচটি নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

সিঙ্গল বেঞ্চের পুনরাবৃত্তি ডিভিশন বেঞ্চে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রইল ডিভিশন বেঞ্চে।

CBI তদন্তের নির্দেশেই সিলমোহর দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
বহাল রইল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ এবং মানিক ভট্টাচার্যর ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও।

এছাড়াও, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, তাতেও সিলমোহর দিয়েছে ডিভিশন বেঞ্চ। পর্ষদের পাঠানো নথির ফরেন্সিক পরীক্ষার সিঙ্গল বেঞ্চের নির্দেশও বহাল রাখা হয়েছে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার, প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানিক ভট্টাচার্য এবং চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। 

১৯শে জুলাই শেষ হয় মামলার শুনানি। শুক্রবার রায়দান করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলে, 
CBI তদন্তের নির্দেশ বহাল থাকছে। এর পাশাপাশি, ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশেও বহাল থাকবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৬৯ জনকে পুনর্বহাল করা যাবে না।

পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ বলে, কেন ২৬৯ জনকে বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল, তা আজ পর্যন্ত স্পষ্ট নয়। নির্দেশে ডিভিশন বেঞ্চ আরও বলে, ২৬৯ জন বরখাস্ত হওয়া প্রার্থী সিঙ্গল বেঞ্চে আবেদন করতে পারবেন। তবে দ্রুত শুনানির আর্জি জানাতে পারবেন না। পর্ষদের নথি ফরেন্সিক পরীক্ষার নির্দেশ বহাল থাকবে। 

সিঙ্গল বেঞ্চ মামলা পর্যবেক্ষণ করবে। টাকা লেনদেনের বিষয় নিয়ে আদালতের নজরদারিতে CBI তদন্ত করবে। নির্দিষ্ট সময় অন্তর CBI-এর কাছে রিপোর্ট চাইতে পারবে সিঙ্গল বেঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget