এক্সপ্লোর

IPS Debashis Dhar: ভোটের মুখে আচমকা IPS দেবাশিস ধরের ইস্তফা

IPS Debashis Dhar Resign: পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা বলে জানান তিনি। যদিও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা এখনও স্পষ্ট করেননি। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভোটের (Loksabha Election 2024) মুখে আচমকা ইস্তফা দিলেন IPS দেবাশিস ধর। ২০২১ সালের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডের পরেই সাসপেন্ড হয়ে যান দেবাশিস ধর।     

আচমকা ইস্তফা দেবাশিস ধরের: আগামী মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আর ভোটের মুখে হঠাৎ ইস্তফা দেওয়ায় প্রশ্ন উঠছে, রাজনীতিতে নামতে চলেছেন পদত্যাগী IPS? পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা বলে জানান তিনি। যদিও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা এখনও স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০২১ সাল ১০ এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে গুলি চলে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪জনের। কাউকে ১০ মিটার, কাউকে ২০ মিটার দূর থেকে গুলি করার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর সাসপেন্ড করা হয় তাঁকে। এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় ভবানীভবনেও। সেই দেবাশিস ধরই এবার ইস্তফা দিলেন।        

২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইপিএস দেবাশিস ধরের যোধপুর পার্কের বাড়িতে যান সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তদন্তে নেমে একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয় বলে সিআইডি সূত্রে খবর। CID সূত্রে দাবি করা, ২০১৫-২০১৮ সাল এই তিন বছরের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। আর তাতে সাহায্য করেছেন আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। সিআইডির এই অভিযানের ইস্যুতে মুখ খোলেন আইপিএস দেবাশিস ধর। তিনি বলেছিলেন, "অফিসিয়ালি যা বক্তব্য, তা ওঁদেরকে বলেছি। তার আগে অফিসিয়ালি আমার যা যা ডকুমেন্টটেশন, এটা আজকের থেকে নয়, যেহেতু আমি সরকারি কর্মচারী, যখন থেকেই আমি চাকরিতে ঢুকেছি, তখন থেকেই আমি এটা দিয়ে এসেছি। এটা সম্পর্কে আমার জনসমক্ষে কিছু বলার নেই।''  

এদিকে DGP রাজীব কুমারের অপসারণের পর ফের বঙ্গ প্রশাসনে রদবদল। চার জেলাশাসককে বদলির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। প্রশাসনিক রদবদলের নির্দেশ গুজরাত, পাঞ্জাব, ওড়িশাতেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget