এক্সপ্লোর

CPM: সর্বভারতীয় স্তরে একমঞ্চে TMC-CPM, তার জন্যই কি রাজ্যে বেকায়দায় বাম? উঠছে প্রশ্ন

CPM State Committee:সাগরদিঘিতে তৃণমূল ও বিজেপিকে বহু পিছনে ফেলেছিল বাম ও কংগ্রেস জোট। সেই ছবি একেবারেই অমিল জলপাইগুড়ির ধূপগুড়িতে

উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা: কয়েকমাস আগেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে ম্যাজিক দেখিয়েছিল বাম ও কংগ্রেস যুগলবন্দি। যদিও পরে বায়রন বিশ্বাস তৃণমূলেই যোগ দিয়েছেন কিন্তু সাগরদিঘিতে তৃণমূল ও বিজেপিকে বহু পিছনে ফেলেছিল বাম ও কংগ্রেস জোট। সেই ছবি একেবারেই অমিল জলপাইগুড়ির ধূপগুড়িতে। তারপরেই একাধিক প্রশ্ন উঠল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। 

পঞ্চায়েত ভোটের তুলনায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমের ভোট শতাংশ কমে প্রায় অর্ধেক হল। তাহলে কি তৃণমূলের সঙ্গে 'INDIA' জোটে সামিল হওয়ার প্রভাবেই কি সাগরদিঘির মতো ফল মিলল না ধূপগুড়িতে? জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট করার ফলেই কি বিশ্বাসযোগ্য়তা ধাক্কা খাচ্ছে? এমন সম্ভাবনাকে সামনে রেখেই এরাজ্য়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে প্রচারে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

সাগরদিঘি-ধূপগুড়ি,দুই জায়গাতেই জোট বেঁধেছিল সিপিএম-কংগ্রেস। দুই জায়গাতেই তৃণমূল-বিজেপির বিরুদ্ধে সরব ছিল তারা। তাহলে সাগরদিঘির পুনরাবৃত্তি ধূপগুড়িতে হল না কেন? সূত্রের খবর, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সিপিএমের অন্দরে আশঙ্কা তৈরি হচ্ছে, তবে কি জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে মঞ্চ ভাগের সিদ্ধান্তই এ রাজ্য়ে দলের পক্ষে ক্ষতিকারক হচ্ছে?

একুশের বিধানসভা ভোটে তৃণমূলের জেতা আসন সাগরদিঘিতে এবছরের মার্চে জয় ছিনিয়ে আনে বাম-কংগ্রেস জোট। সম্প্রতি ধূপগুড়িতেও ফের সেই মডেলই অনুসরণ করে তারা। সাগরদিঘিতে যেখানে বামেরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল, সেখানে ধূপগুড়িতে সিপিএম প্রার্থীকে সমর্থন করে কংগ্রেস। একসঙ্গে সভাও করেন মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরী। কিন্তু, ধূপগুড়ির উপনির্বাচনে তৃতীয় হয় সিপিএম। জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী। পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে প্রায় ১২ শতাংশ ভোট পেয়েছিল সিপিএম। কিন্তু, দুমাসে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সেটা নেমে এসেছে প্রায় সাড়ে ৬ শতাংশে। সূত্রের খবর, এই আবহে সিপিএমের রাজ্য় কমিটির বৈঠকেও প্রশ্ন ওঠে তৃণমূলের সঙ্গে 'INDIA' জোটে সামিল হওয়ার প্রভাব পড়ল? জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে একমঞ্চে থাকার কারণে কি এরাজ্য়ে সিপিএমের বিশ্বাসযোগ্য়তা ধাক্কা খাচ্ছে?

আশঙ্কা যে একটা রয়েছে তা উঠে এসেছিল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথাতেও। এই প্রসঙ্গে আগেই তিনি একবার বলেছিলেন, 'কোনও কনফিউশন নেই বলা যাবে না। আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষকে বোঝাচ্ছি।'

সিপিএমের রাজ্য় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরাজ্য়ে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে প্রচারে নামতে হবে। কিন্তু তাতে কি ক্ষত সারানো যাবে? বোঝা যাবে আগামী লোকসভা ভোটেই।

আরও পড়ুন: বহু আলোকবর্ষ দূরের গ্রহে সমুদ্র, মিথেন আর? কী খোঁজ পেল নাসা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget