এক্সপ্লোর

NASA: বহু আলোকবর্ষ দূরের গ্রহে সমুদ্র, মিথেন আর? কী খোঁজ পেল নাসা?

Life at Exoplanet: নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নজরে ওই গ্রহ। কেন এত কৌতূহল গ্রহটিকে ঘিরে?

নয়াদিল্লি: জলের তৈরি বিশাল সমুদ্র (Ocean)। রয়েছে কার্বনসমৃদ্ধ মলিকিউল, রয়েছে মিথেন, কার্বন ডাই অক্সাইড। নাহ পৃথিবী নয়। কিন্তু পৃথিবীর মতোই একটি গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। আর সেটা রয়েছে পৃথিবী থেকে বহু বহু আলোকবর্ষ দূরে। 

পৃথিবীর বাইরে কোথাও প্রাণ রয়েছে কিনা, তা খুঁজে বেরোয় নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (NASA's James Webb Space Telescope)। প্রায়শই টেলিস্কোপের চোখে পড়ে বিভিন্ন এক্সোপ্ল্যানেট (Exoplanet)। এবার টেলিস্কোপের চোখে পড়েছে K2-18 b নামের এক্সোপ্ল্যানেট। পৃথিবীর চেয়ে অন্তত ৮.৬ গুণ বড় এই গ্রহটি। সেখানেই খোঁজ পাওয়া গিয়েছে জলের তৈরি সমুদ্র।

জেমস ওয়েব টেলিস্কোপ যা তথ্য পেয়েছে তাতে মনে করা হচ্ছে এটি একটি Hycean exoplanet. বিজ্ঞানীরা জানাচ্ছেন, মনে করা হচ্ছে এই গ্রহটিতে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল হয়েছে। গ্রহটির ভূতলে রয়েছে সমুদ্র (Sea)।     

কোথায় রয়েছে এই গ্রহটি?
একটি বামন তারা রয়েছে K2-18 নামে। পৃথিবী থেকে অন্তত ১২০ আলোকবর্ষ দূরে রয়েছে এটি। সেই নক্ষত্রের পাশেই habitable zone -এ রয়েছে K2-18 b গ্রহটি। ভিন্ন সৌরজগতে থাকা এই গ্রহটি আয়তন পৃথিবী আর নেপচুনের মাঝামাঝি। এখন এই গ্রহ নিয়েও আলোচনায় ডুবে বিজ্ঞানীরা।

নাসার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড থাকায় এবং অ্যামোনিয়া কম থাকায় মনে করা হচ্ছে, ওই গ্রহের হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের নীচে রয়েছে জলের তৈরি সমুদ্র। যা তথ্য পাওয়া গিয়েছে তার বিশ্লেষণ করে দেখা গিয়েছে dimethyl sulphide নামে একটি মলিকিউল পাওয়া যেতে পারে। পৃথিবীতে যেটি একমাত্র প্রাণের কারণেই পাওয়া যায়। পৃথিবীতে এই মলিকিউল পাওয়া যায় সামুদ্রিক বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাঙ্কটের কারণে।

এই গবেষণা দলের অন্যতম সদস্য এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক নিক্কু মধূসূদন (Nikku Madhusudhan) বলেছেন, 'প্রাণের খোঁজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথুরে গ্রহতে আমরা প্রাণের খোঁজ করেছি। এবার  Hycean exoplanet-এও এই খোঁজ করা হচ্ছে তার বায়ুমণ্ডলের জন্য। 

নাসার K2 মিশনের মাধ্যমে K2-18 b-এর খোঁজ পাওয়া গিয়েছিল ২০১৫ সালে। পরে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আরও ভাল ভাবে এই গ্রহ সম্বন্ধে পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: সমুদ্রমন্থনে মানুষ পাঠানোর পরিকল্পনা, পরের অভিযান ‘সমুদ্রযান’, ‘নীল অর্থনীতি’ গড়তে চায় কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget