এক্সপ্লোর

Israel War: রকেট উড়লেই সাইরেন শুনে আয়রন ডোমে শেল্টার নিতে হচ্ছে, ইজরায়েলে আটকে বাঙালি পড়ুয়া-গবেষক

Israel Palestine War: দুই চির প্রতিদ্বন্দ্বীর যুদ্ধে ফের অনিশ্চয়তার অন্ধকারে ডুবেছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভবিষ্যৎ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কাকভোরে হঠাৎ যুদ্ধ শুরু! ঘন ঘন এয়ার রেড সাইরেন, বিস্ফোরণ আর গুলির শব্দে কান পাতা দায়! আতঙ্কের আবহে ইজরায়েলের (Israel) তেল আভিভ (Tel Aviv)-সহ বিভিন্ন শহরে আটকে পড়েছেন বহু বাঙালি পড়ুয়া ও গবেষক। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা ইজরায়েল থেকে সরাসরি তাঁরা জানিয়েছেন এবিপি আনন্দকে। 

দুই চির প্রতিদ্বন্দ্বীর যুদ্ধে ফের অনিশ্চয়তার অন্ধকারে ডুবেছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের ভবিষ্যৎ। হঠাৎ বেধে যাওয়া এই সংঘর্ষের আবহে চূড়ান্ত উৎকণ্ঠা হাজার হাজার কিলোমিটার দূরে, এই বাংলায়।                                       

ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষক দীপন চৌধুরী। হুগলির হিন্দমোটরের শিবতলা স্ট্রিটের বাসিন্দা। গত মে মাসেই গিয়েছেন তেল আভিভ। শনিবার টেলিভিশনের পর্দায় হামাসের হামলার খবর পেতেই ঘুম উড়েছিল তাঁর পরিবারের। কোনওক্রমে তাঁর সঙ্গে যোগাযোগ করা গেছে ঠিকই, কিন্তু, পরিস্থিতি ভয়ানক।  (Israel Palestine War)

দীপনের কথায়, রকেট উড়লেই সাইরেন শুনে আয়রন ডোমে শেল্টার নিতে হচ্ছে। তবে জল খাবার বা প্রয়োজনীয় জিনিসের অভাব নেই। তাদের বিশ্ববিদ্যালয়ে ইজরায়েলের নাগরিক যারা তাদের সেনার কাজে চলে যেতে হয়েছে।' 

তেল আভিভ থেকে জেরুজালেমের দূরত্ব ৬০ কিলোমিটারের বেশি। এর মাঝামাঝি বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছিল হামাস। যুদ্ধের পঞ্চম দিনে তার অভিঘাত একটু কমেছে। কিন্তু, বন্ধ হয়নি। শেলিং, রকেট হামলার মধ্যে সতর্ক ইজরায়েলি সশস্ত্র বাহিনী।                                                                                                                            

যে ৩৫ একর ভূখণ্ড নিয়ে এত বিতর্ক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দ্বন্দ্ব চলে আসছে, সেই জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্রোতস্বিনী সরকার। যুদ্ধের খবর পেয়ে তাঁর পরিবার রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে।

দুই বাঙালি পরিবারের এখন একটাই চিন্তাই, এই যুদ্ধের শেষ কবে? 

আরও পড়ুন, নিজের দেশেই শরণার্থী হয়ে বাঁচা, কোণঠাসা হতে হতে অস্তিত্ব সঙ্কটে প্যালেস্তিনীয়রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget