এক্সপ্লোর

Nadda In Bengal :  বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই রাজ্যে নাড্ডা, আজ কোথায় কী কর্মসূচি

J.P. Nadda on two-day visit to Bengal : আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে, বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর এখন বাংলার সংগঠনের দিকে!কিন্তু, রাজনৈতিক মহলে প্রশ্ন হল, কোন জাদুমন্ত্রে কার্যত বেহাল বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে?

শিবাশিস মৌলিক, কলকাতা : বাংলায় বিজেপির এই বেহাল অবস্থার মধ্যেই, গোদের ওপর বিষফোঁড়ার মতো যন্ত্রণা বাড়িয়েছে, একাধিক বিধায়ক ও সাংসদের তৃণমূলে যোগ দেওয়া। বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে এসেছেন জে পি নাড্ডা ( J P Nadda) । গতকালই কলকাতায় পৌঁছন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। নিউটাউনের (New Town) বেসরকারি হোটেলে রাতেই তাঁর সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) , দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিত মালব্য ( Amit Malabya) , লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee ) , শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) , অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী। 

বুধবার একাধিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার। প্রথমে চুঁচুড়ায় ঋষি অরবিন্দের স্মৃতিবিজড়িত বন্দে মাতরম ভবনে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর তিনি যাবেন চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউটে। সেখান থেকে কলকাতায় ফিরে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন নাড্ডা।

বৃহস্পতিবার সকাল ৯টায় যাবেন বেলুড় মঠে ( Belur Math)। দুপুর ২টোয় সায়েন্স সিটিতে রাজ্যের সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে সম্মেলনে যোগ দেবেন নাড্ডা (JP Nadda)। এরপর সোয়া ৪টে নাগাদ কলামন্দিরে কলকাতার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে তাঁর আলাপচারিতা। বৃহস্পতিবার দিল্লি ফিরে যাবেন জে পি নাড্ডা। 

প্রথমে বিধানসভা ভোটে ২০০ আসনের স্লোগান দিয়ে ৭৭টি আসনে থেমে যাওয়া। তারপর থেকে একের পর এক বিধানসভা উপনির্বাচনে হার! দিনহাটা ও শান্তিপুর আসন ধরে রাখতে না পারা। কলকাতার পুরনির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থানে চলে যাওয়া। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর কর্পোরেশনের ভোটে পরাজয়। রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনেও শূন্য হাতে ফেরা। আসানসোল লোকসভা আসন হাতছাড়া হওয়া।  আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে, বিজেপির শীর্ষ নেতৃত্বের নজর এখন বাংলার সংগঠনের দিকে! কিন্তু, রাজনৈতিক মহলে প্রশ্ন হল, কোন জাদুমন্ত্রে কার্যত বেহাল বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে? 

আরও পড়ুন :

পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget