এক্সপ্লোর

Jadavpur University : উঠল গোলি মারো স্লোগান, দেখানো হল জুতো, গেরুয়া শিবিরের কর্মসূচিতে উত্তপ্ত যাদবপুর

BJP Rally Chaos : অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গেটের সামনে মানবন্ধন করেন যাদবপুরের অধ্যাপকরা।

শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও কৃষ্ণেন্দু অধিকারী : গোলি মারো স্লোগান উঠল ! ক্যাম্পাস লক্ষ্য করে জুতো প্রদর্শন হল ! বিরোধী দলনেতা আড়ং ধোলাইয়ের হুঙ্কার দিলেন ! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রের মৃত্যুর ঘটনায় গেরুয়া (BJP) ব্রিগেডের কর্মসূচি ঘিরে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।  যুব মোর্চার বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন অধ্যাপকরা। সামগ্রিক বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ।

২ সপ্তাহের বেশি সময় কেটে গেছে, কিন্তু, যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে উত্তাপ এতটুকু কমেনি। শুক্রবারের বৃষ্টি ভেজা বিকেলে তারই টুকরো টুকরো ছবি উঠে এল। গোলপার্ক, যাদবপুর থানা (Jadavpur Police Station) থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, গেরুয়া ব্রিগেডের মিছিল ঘিরে দফায় দফায় বাধল ধুন্ধুমার।

'যাদবপুর বাঁচাওয়ের' ডাক দিয়ে গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা (BJP Yuva Morcha)। একই ইস্যুতে মিছিলের উদ্যোগ নেয় RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কিন্তু, সেই মিছিল থেকেই উঠল সেই বিতর্কিত স্লোগান। "গোলি মারো'। ২০২০ সালে শাহিনবাগে আন্দোলনকারীদের উদ্দেশে যে স্লোগান তুলে দেশের রাজনীতিতে তর্ক তৈরি করেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। যাদবপুরে ফের এই স্লোগান ওঠা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এদিকে, এবিভিপির (ABVP) অনুমতি না থাকার যুক্তিতে পুলিশ তাতে বাধা দেয়। শুরু হয়ে যায় অশান্তি। গোলপার্কে যখন এই কাণ্ড, তখন যাদবপুর থানার সামনেও রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তাপের আবহেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পালদের নেতৃত্বে বিজেপির যুব মোর্চার এদিন বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পৌঁছতে ফের তেতে ওঠে পরিস্থিতি। 

অশান্তির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের গেট (University Gate) আগে থেকেই বন্ধ করা ছিল। বিজেপির যুব মোর্চার কর্মীরা গেটের সামনে, রাস্তায় বসে পড়েন চলতে থাকে স্লোগান, শাউটিং, ক্যাম্পাসের দিকে লক্ষ্য করে জুতো দেখান তাঁরা, জলের বোতল ছোড়াও অভিযোগ ওঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গেটের সামনে মানবন্ধন করেন যাদবপুরের অধ্যাপকরা। তীব্র উত্তেজনার আবহে যুব মোর্চার মিছিল পৌঁছয় এইট বি-তে। সেখানে হুঙ্কার দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'পড়ুয়া নয় মাফিয়া, ফেনসিডিল খায়, আমাদের ছেলেরা চামড়া তুলে দিত, হাইকোর্টকে সামলে দিয়েছি। এদের দাওয়াই আড়ং ধোলাই'।

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা ঘিরে যখন কলকাতায় তুলকালাম চলছে, তখন নদিয়ায় মোমবাতি মিছিল করেন এলাকার বাসিন্দারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং র‍্যাগিং বন্ধের দাবিতে সরব হন সকলেই।

আরও পড়ুন- বেআইনিভাবে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিস কম্পিউটার থেকে তথ্য ডাউনলোড ইডির! সাইবার পুলিশে অভিযোগ সংস্থার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget