এক্সপ্লোর

JU Bratya Basu Attack: স্পেন থেকে দিল্লি নামতেই গ্রেফতার, ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে পুলিশের জালে যাদবপুরের প্রাক্তনী

Kolkata News: অত্য়ন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে
দেন অভিযুক্ত।

অত্য়ন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্য়াল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। গতকাল স্পেন থেকে ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হল বিশ্ববিদ্য়ালয়ের এক প্রাক্তনীকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা ছকেন গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন যাদবপুরের ওই প্রাক্তনী। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোরও নির্দেশ দেন হিন্দোল মজুমদার, এমনটাই খবর পুলিশ সূত্রে।

চলতি বছরের ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু সেই সময়, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে SFI। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। গাড়ি আটকাতে গিয়ে গাড়ির ধাক্কায় রক্তাক্ত বামপন্থী পড়ুয়া।  রক্তারক্তি-ধাক্কাধাক্কি-গণ্ডগোল-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। পুলিশ সূত্রে দাবি, সেদিন ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও যোগ রয়েছে ধৃত হিন্দোল মজুমদারের। সূত্রের খবর, পড়ুয়াদের তিনি বলেছিলেন, যাদবপুরে একটিই ছাত্র সংগঠন থাকবে। পুলিশ সূত্রে দাবি, কলকাতা থেকে সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার পাশাপাশি হামলার ছক তৈরি কষেন যাদবপুরের ওই প্রাক্তনী। গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ FIR দায়ের করে। পুলিশ সূত্রে দাবি, বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এরপর লুকআউট নোটিস জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই, বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। সূত্রের খবর, ধৃতকে পাটিয়ালা হাউস কোর্টে ট্রানজিট রিমান্ডে পেশ করে কলকাতায় আনছে পুলিশ।

সেরা শিরোনাম

Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
West Bengal News LIVE: বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
District News: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস
রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget