এক্সপ্লোর

Jadavpur University:ডাক্তারদের থেকে প্যাথলজি টেকনিশিয়ানদের ভাতা বেশি কী ভাবে? নিয়োগ-বিজ্ঞপ্তি বিতর্কে যাদবপুর

Pay Discrepancy:ডাক্তারদের থেকে প্যাথলজি টেকনিশিয়ানদের ভাতা বেশি কী করে?  ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। কর্তৃপক্ষের তরফে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের জন্য় যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তা থেকে  বিতর্কের সূত্রপাত। ডাক্তারদের (Doctor) থেকে প্যাথলজি টেকনিশিয়ানদের (Technician) ভাতা বেশি কী করে? এই নিয়ে  ইতিমধ্যেই চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।

বিশদে বিতর্ক...
ক্যাম্পাসে আংশিক সময়ের জন্য চোখ, ত্বক, ইএনটি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সপ্তাহে ৩ দিন কাজ করতে হবে। দৈনিক কাজের সময়সীমা হবে ২ ঘণ্টা। এর জন্য দৈনিক ৭০০ টাকা ভাতা পাবেন তাঁরা। অর্থাৎ, মাসে ৮ হাজার ৪০০ টাকা। একই সঙ্গে প্যাথোলজি টেকনিশিয়ানও নেওয়া হবে। তাঁরা মাসে ১০ হাজার টাকা ভাতা পাবেন। কিন্তু চিকিৎসকদের থেকে প্যাথলজি টেকনিশিয়ানদের ভাতা কী করে বেশি হয়? এই প্রশ্নেই বিতর্ক যা নিয়ে সরব হয়েছেন চিকিৎসকমহলের একাংশ। লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে রেজিস্ট্রারকে। সাম্প্রতিক অতীতেও অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিরোনামে এসেছে যাদবপুর। বস্তুত, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস যে ভাবে উপাচার্য নিয়োগ করেন, তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

কেন সংঘাত?
মাস দুয়েক আগে সংঘাত বাড়িয়ে রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার পাশাপাশি রাজ্যপাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্যও। সেই সুবাদেই যাদবপুর, কল্যাণী, কাজি নজরুল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল, সূত্রের খবর ছিল এমনই। বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি নয়, অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল। আর যার পরেই ট্যুইট শিক্ষামন্ত্রীর। ব্রাত্য বসু ট্য়ুইটারে লেখেন, 'নবনিযুক্ত উপাচার্যদের উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অনুরোধ, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।' সেই সময় যাদবপুর, কাজি নজরুল, কল্যাণী, বর্ধমানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছিল, যার পরই বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governer CV Ananda Bose)। পাশাপাশি শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, এমনই খবর আসে রাজভবন সূত্রে।

আরও পড়ুন:নিঝুম সন্ধ্যা, আঁধার রাত, আর ধূসর গোলক, প্রথম দর্শনেই বাজিমাত, কক্ষপথ থেকে চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান-৩

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget