এক্সপ্লোর

Jadavpur University Student Death: হস্টেল থেকে মিলেছে তথ্যপ্রমাণ, এবার সরাসরি র‍্যাগিংয়ের অভিযোগ আনছে পুলিশ

JU Student Death: সূত্রের খবর, হস্টেল থেকে তথ্যপ্রমাণ মেলার পরই ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: যাদবপুরে (Jadavpur University student death) ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃতদের বিরুদ্ধে এবার সরাসরি র‍্যাগিংয়ের অভিযোগ আনতে চলেছে পুলিশ। খুন, সংগঠিত অপরাধের ধারার পাশাপাশি, ধৃতদের বিরুদ্ধে West Bengal Prohibition of Ragging in Educational Institutions Act সেকশন (4) যুক্ত করার জন্য আজই আদালতে আবেদন জানানো হবে পুলিশের তরফে।

র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার সিদ্ধান্ত: সূত্রের খবর, হস্টেল (JU Hostel) থেকে তথ্যপ্রমাণ মেলার পরই ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিং-বিরোধী ধারা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। র‍্যাগিং-বিরোধী ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বা বাইরে র‍্যাগিংয়ে অংশ নেয়, প্রচার করে বা সাহায্য করে, দোষী সাব্যস্ত হলে তার ২ বছর পর্যন্ত কারাদণ্ড বা, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই প্রযোজ্য হতে পারে।

ছাত্রমৃত্যুতে আগেই উঠেছে র‍্যাগিংয়ের অভিযোগ।  পুলিশ সূত্রে খবর, প্রথমে ভুয়ো চিঠিতে সই করানো তারপর, উচ্চস্বরে গালিগালাজ করতে বাধ্য় করা। এরপর, বিবস্ত্র করে দেওয়া হয় পড়ুয়াকে। অত্য়াচারের হাত থেকে পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) মেন হস্টেলের (JU Hostel) A2 ব্লকের ৩ ও ৪ তলাজুড়ে এই নারকীয় অত্য়াচারই চলেছিল। পুলিশ সূত্রে খবর, রসায়ন বিভাগের প্রাক্তনী ধৃত শেখ নাসিম আখতার ও সোসিওলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়া ধৃত মনোতোষ ঘোষ থাকত ১০৮ নম্বর ঘরে। যাদবপুরের কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র ধৃত সত্যব্রত রায় থাকত ১১০ নম্বর ঘরে। মহম্মদ আরিফ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র থাকত ৭৪ নম্বর ঘরে। আর এই ৬৫ নম্বর ঘর ফাঁকাই থাকত। পুলিশ সূত্রে খবর, হস্টেলে এই ঘর দাদাদের ঘর বলে পরিচিত ছিল। পুলিশ সূত্রে দাবি ঘটনার রাতে, ৬৮ নম্বর রুম থেকে চারতলার ১০৪ নম্বর রুমে নিয়ে যাওয়া হয় নদিয়ার পড়ুয়াকে। সেখানে আগে থেকেই ছিল নাসিম আখতার ও সত্যব্রত রায়। জোর করে ওই পড়ুয়াকে চিঠিতে সই করানো হয়।

এরপর শুরু হয় হাড়হিম করা অত্য়াচার। চারতলা থেকে তিনতলার ৬১ নম্বর ঘরে ঢোকানো হয়।পুলিশ সূত্রে দাবি, পড়ুয়াকে গালিগালাজ করতে বাধ্য করা হয়। বিভিন্ন ঘরে ঢুকিয়ে পরিচয়ের নামে চলতে থাকে অত্যাচার। এরপর, গন্তব্য ছিল ৭০ নম্বর ঘর!অপমান, অত্যাচার, হেনস্থার যাবতীয় সীমা অতিক্রম করে সেখানেই। পুলিশ সূত্রে খবর, এখানেই বিবস্ত্র করা হয় নদিয়ার পড়ুয়াকে। ভয়, অপমান, আতঙ্কে দিশেহারা সাড়ে সতেরো বছরের তরুণ ছুটতে থাকে হস্টেলের করিডরজুড়ে।৬৫ নম্বর ঘর, যা দাদাদের ঘর বলে পরিচিত...সেখানে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু, পারেনি। পুলিশ সূত্রে খবর, বাথরুমের দিকে বা চারতলায় যাতে যেতে না পারে, পড়ুয়াকে ঘিরে ধরা হয়। ডান দিক দিয়ে কোনওমতে ছুটতে শুরু করে ওই পড়ুয়া। তারপরই, রাত ১১ টা ৪৫ মিনিটে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। তিনতলা থেকে থেকে এক্কেবারে নিচে। তাই প্রশ্ন উঠছে  তাহলে কী ধাওয়া করা হয়েছিল পড়ুয়াকে? ছুটতে ছুটতে একেবারে বারান্দার রেলিং-এর কিনারায় পৌঁছে গেছিল সে?  এই প্রশ্নের উত্তর এখনও অধরা।

আরও পড়ুন: Nadia: লোকাল ট্রেন বাড়ানোর দাবি, রেল অবরোধ মদনপুর স্টেশনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget