এক্সপ্লোর

Jadavpur University Ragging: যাদবপুরের মেন হস্টেলেই ফের র‍্যাগিং, 'হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত..' !

Jadavpur University Ragging Incident: ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে! মেন হস্টেলেই স্নাতকোত্তরের পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ

কলকাতা: ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে! মেন হস্টেলেই আবার র‍্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরের পড়ুয়াকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে।অভিযুক্তের বিরুদ্ধে দলবল নিয়ে, ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।'র‍্যাগিং-বিরোধী লিফলেট বিলি করায় আক্রোশ',পরিবারকে দেখে নেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, জোর করে সোশাল মিডিয়ায় পোস্ট বদলানোর অভিযোগও উঠেছে। কমিটি গড়ে তদন্তের নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত, দাবি জানিয়েছেন ছাত্র। 

নির্যাতিত ওই ছাত্র জানিয়েছেন, ব্যাপারটা হয়েছে মূলত, আমি আমার এক জুনিয়রের সঙ্গে কথা বলতে যাই, মেন হোস্টেলের মধ্যে। খানিকক্ষণ কথাবাত্রার পরে, আমার ওই জুনিয়র বেরিয়েছিল কিছুক্ষণের জন্য। সে যখন ফিরে আসে, তাঁর সঙ্গেই এই পুরো দলবলটি আসে। পুরো গ্যাংটি আসে। এবং তারপরেই এটা শুরু হয়।  র‍্যাগিং নেওয়া যাকে বলে, সেই র‍্যাগিং প্রক্রিয়াটা পুরো শুরু হয়। আমি আসলে ৯ অগাস্টের পর থেকেই, এই র‍্যাগিং বিষয়টা নিয়ে ক্যাম্পাসের মধ্যে সরব ছিলাম। এবং এখনও আছি। এটার কারণে, পূর্বের আক্রোশ, জমে থাকা রাগ, আমার উপর বের করার সুযোগ ওরা খুঁজছিল। এরপরে তাঁরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সেই গালিগালাজের ডিগ্রি , আমার মা-বাবা অবধি পৌঁছে যায়। পরিবার অবধি পৌঁছে যায়। পূর্বে একটি ফেসবুক পোস্ট ছিল, এই র‍্যাগিং কালচারের বিরোধিতা করে। তো সেই পোস্টের প্রেক্ষিতে ওরা আমাকে ক্ষমা চাওয়ানোর পোস্ট লেখায়। ..'

আরও পড়ুন, তেহট্টর জেল থেকে ফোন এল 'আত্মহত্যা করেছে মেহের'! বিচারাধীন বন্দির শরীরে ও মুখে আঘাতের চিহ্ন এল কোথা থেকে ?

সম্প্রতি তিক্ত ছায়া ফিরেছিল কলকাতা মেডিক্যালে।  বছরের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলেই 'র‍্যাগিং' এর ঘটনা প্রকাশ্যে এসেছিল! সিনিয়র, ২ সহপাঠীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। ন্যাশনাল মেডিক্যাল কমিশনে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। কলকাতা মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে তদন্ত কমিটি । অভিযোগকারী থেকে অভিযুক্ত-বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। ভুল বোঝাবুঝিতেই এই ঘটনা, প্রাথমিক পর্যবেক্ষণের পর সেবার জানিয়েছিল তদন্ত কমিটি। হস্টেলে নজরদারি বাড়ানো-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে ফের কীকরে এত বড় ঘটনা ঘটল এবার যাদবপুরে, প্রশ্ন উঠেছে।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget