এক্সপ্লোর

JU তেও নিয়োগ দুর্নীতির ছায়া? 'বাতিল হওয়া 'নিয়োগ-তালিকা তৈরি করেছিলেন পার্থ'

JU Recruitment : বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১১৬টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৩৫ হাজার প্রার্থী। রেজাল্টও তৈরি হয়ে গেছিল।

কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, কলকাতা : নিয়োগ দুর্নীতির ছায়া ( Recruitment Scam ) এবার কি স্কুলের গণ্ডি ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়েও ( University Recruitment ) ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadavpur University ) পরীক্ষা হয়ে যাওয়ার পরও, আচমকা নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্তের জেরেই জোরাল হচ্ছে এই প্রশ্ন। স্কুলে নিয়োগে দুর্নীতি।

প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ ( Partha Chatterjee ) শিক্ষা জগতের একদা দণ্ডমুণ্ডের কর্তাদের জেলে যাওয়ার আবহে এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি কর্মী নিয়োগের জন্য ২০২০ সালের ডিসেম্বরে  এবং  গ্রুপ ডি’র জন্য ২০২১ সালের জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১১৬টি শূন্যপদের জন্য পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৩৫ হাজার প্রার্থী। রেজাল্টও তৈরি হয়ে গেছিল।

কিন্তু, সেই পর্যায়ে আচমকাই, গোটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দেওয়া হয়! সেপ্টেম্বরে কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ' ইসি সিদ্ধান্ত নিয়েছে নিয়োগ বাতিলের। অনেক কিছু সমস্যা হয়েছিল। ইসিতে বিস্তারিত আলোচনা হয়েছে' 

কিন্তু, পরীক্ষা হয়ে যাওয়ার পরও আচমকা গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল কেন? কী এমন সমস্যা দেখা দিল, যে হয়ে যাওয়া পরীক্ষা বাতিল করে দিতে হল? কেন কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই পরীক্ষা বাতিল করা হল কেন? এরকমই নানা প্রশ্ন তুলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা। তাদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ার তালিকা তৈরি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী!



জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, ' এই নিয়োগে শিক্ষামন্ত্রী ও শাসক দলের নেতারা তালিকা তৈরি করেছিলেন। যারা দায়িত্বপ্রাপ্ত এজেন্সি কোনও কাগজ দেখাতে পারেনি। তাই বাতিল। বিশ্ববিদ্যালয়ের কর্তা ও প্রাক্তন শিক্ষামন্ত্রী কন্ট্রোল করতেন' 

স্কুলের নিয়োগ-দুর্নীতির ক্ষেত্রে, যোগ্যদের বঞ্চিত করে, বিপুল টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তাহলে কি দেশের অন্যতম প্রথম সারির অভিজাত বিশ্ববিদ্যালয়, যাদবপুরেও সেরকম কিছুরই পরিকল্পনা হয়েছিল? স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরই কি, তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়? বিভিন্ন মহলে জোরাল হচ্ছে এইসব প্রশ্ন।                                                                        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget