এক্সপ্লোর

JU Student Death : ভয়াবহ মৃত্যুর রাতে ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে ছোটেননি ডিন অফ স্টুডেন্টস? সুপারই বা কী করছিলেন?

JU Student Death : ফোনে এক ছাত্র ডিন অফ স্টুডেন্টসকে জানায়, 'একটি ছাত্রের সমস্যা হচ্ছে, তাঁকে ক্যাম্পাস থেকে বলা হচ্ছে - হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে পারে।' 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যাদবপুরকাণ্ডে ( Jadavpur University ) এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র-মৃত্যুর ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে। জানিয়েছিল, 'একটি ছাত্রের সমস্যা হচ্ছে, তাঁকে ক্যাম্পাস থেকে বলা হচ্ছে - হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে পারে।' 

সেদিন রাতে ডিন অফ স্টুডেন্টস সেই কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। তখন ডিন অফস্টুডেন্টস জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি তিনি? হস্টেল সুপারই বা ডিন অফ স্টুডেন্টস-এর ফোন পেয়ে কী ব্যবস্থা নিয়েছিলেন? ডিন অফ স্টুডেন্টস বা হস্টেল সুপার সক্রিয় হলে ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি আটকানো যেত বলে মনে করছে পুলিশ। 

পুলিশের দাবি, সুপার জানান, ছাত্রটির নাম দেখেই তিনি যোগাযোগ করেননি। কারণ সত্যব্রত নামের ওই ছেলেটির ব্যবহার নাকি অত্য়ন্ত খারাপ ছিল। তাছাড়া ওই সময় তিনি হস্টেলের তিন বা চার তলায় তিনি যাননি কারণ, তাঁর উপরই হস্টেলের ছেলেরা চড়াও হতে হতে পারে' 

ছাত্র মৃত্যুর পরপরই ডিন অফ স্টুডেন্টস দাবি করেছিলেন, ঘটনার আগে তাঁর কাছে একটি ফোন এসেছিল। পুলিশ সূত্রে
দাবি করা হচ্ছে, সেই ফোনটি করেছিলেন সত্যব্রত। শুক্রবার রজত রায় বলেছিলেন,' একজনই আমাকে ফোন করে ডেকেছিল ১০টা ৫-এ। একটি ছাত্রের সমস্যা হচ্ছে, তাঁর পলিটিসাইসিং হচ্ছে। আমি গুছিয়ে বলতে বলি। তাঁকে ক্যাম্পাস থেকে বলা হচ্ছে - হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে পারে। তখন বলি, তুমি কী বলছ? এটা কি সুপারকে জানিয়েছ? বলল না। ১০.০৮ মিনিটে আমি সুপারকে ফোন করি। বলি, ট্রু কলারে একটি ছেলের নাম দেখতে পাই। ওকে চেনেন? বলল হ্যাঁ। বলি ওকে জিজ্ঞাসা করুন ওর কী সমস্যা আছে। ১২.৭-এ পরবর্তী ফোন আসে। তার মাঝে কেউ ফোন করেনি। হস্টেল সুপারই জানালেন একটি ছেলে পড়ে আছে।' 

তাহলে কি সত্যব্রত ডিন অফ স্টুডেন্টসকে ফোন করে সতর্ক করে দিয়েছিলেন? সেটাই যদি হয়, তাহলে তাঁকে গ্রেফতার করা হল কেন? পুলিশ সূত্রে দাবি, আসলে এই ফোন করাটাও একটা চিত্রনাট্যের অংশ। যাতে অন্য়ের ঘাড়ে দোষ চাপানো যায়। গোটাটাই পরিকল্পিত। 

কারণ, এর আগে ভাইরাল হওয়া একটি চিঠিতে দেখা যায়, রুদ্র নামে এক পড়ুয়াকে গোটা বিষয়টির জন্য দায়ী করা হয়েছে। কিন্তু পরে জানা যায়, চিঠিটির বয়ান ওই মৃত পড়ুয়ার লেখা নয়, লেখা আরেক ধৃত মনোতোষের। মৃত পড়ুয়াকে দিয়ে চিঠিটি জোর করে সই করানো হয়েছিল! এই দিকগুলির যোগসূত্র খুঁজতে সত্যব্রতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget