এক্সপ্লোর

Ghibli Art: জিবলির আড়ালে বিপদ ? আপনার ছবি, তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা ? সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞ

Ghibli Art Trend: জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা। এই জিবলি ট্রেন্ড আদপে কতটা নিরাপদ ? সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞ।

সুকান্ত মুখোপাধ্যায়:  সারা বিশ্বজুড়ে এক নয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন সকলে। জিবলি আর্টের ট্রেন্ড। নিজের ও পরিবারের মানুষদের ছবি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (Ghibli Art) সাহায্যে সেই ছবিকে কার্টুনের মত বানিয়ে সমাজমাধ্যমে আপলোড করছেন অনেকেই। এআইয়ের মাধ্যমে এই কার্টুনের মত ছবি বানানোর আড়ালে বিপদ লুকিয়ে আছে ? এআই মাধ্যমে জিবলি ইমেজ তৈরি আদৌ কতটা নিরাপদ ? সতর্ক করলেন সাইবার বিশেষজ্ঞ সাম্যজিত মুখোপাধ্যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে আপনার সাধারণ ছবি নিমেষের মধ্যে কার্টুন ছবিতে পরিণত হচ্ছে। সমাজমাধ্যমে ট্রেন্ডিং এখন জিবলি ইমেজ। প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত থেকে প্রাকৃতিক দৃশ্য কিংবা ব্যক্তিগত ছবি,  সবই কার্টুন ইমেজে (Ghibli Art) পরিণত হয়ে যাচ্ছে। বিশ্ববিখ্যাত জাপানি শিল্পী হায়াও মিয়াজাকির অনবদ্য সৃষ্টি জিবলি স্টুডিওর অ্যানিমেশনের আদলে যে কোনও ছবিকেই বদলে দিচ্ছে চ্যাটজিপিটি বা গ্রক এআইয়ের মত প্ল্যাটফর্মগুলি। সমাজমাধ্যমে এই জিবলি আর্টে মজেছে আট থেকে আশি সকলেই। এই জিবলি ট্রেন্ড আদপে কতটা নিরাপদ ? নিজের এআই ইমেজ বানাতে গিয়ে আদপে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে পা দিচ্ছেন না তো ?

সাইবার বিশেষজ্ঞ সাম্যজিত মুখোপাধ্যায় জানান, 'নিজেকে সুরক্ষিত রাখাটা এআইয়ের দুনিয়ায় সবথেকে বেশি জরুরি। আপনি যে ছবি আপলোড করছেন সেখান থেকে আপনার ছবি বা তথ্য অন্য কোথাও চলে যাবে না, বা আপনার ছবিটা কোথাও বিক্রি হবে না, তেমন কোনও স্বীকারোক্তি কোথাও দেওয়া নেই। একটা ফোনে যখন আপনি ছবি তোলেন, তার সঙ্গে সেই ছবি সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায় আপনার ফোনেই। একইভাবে কেউ যখন তাঁর ছবি এআই প্ল্যাটফর্মে আপলোড করছে, ছবির ব্যাকগ্রাউন্ডের সেই তথ্যগুলি তো চলে যাচ্ছে এই প্ল্যাটফর্মগুলিতে।'

জিবলি আর্ট তৈরি করতে গিয়ে নিজের ব্যক্তিগত ছবি দিয়ে ফেলছেন নেটিজেনরা। বিশেষজ্ঞরা বলছেন এই জিবলি ইমেজের (Ghibli Art) মেন সার্ভার রয়েছে আমেরিকায়। তবে এই বিপুল পরিমাণ ছবি বা তথ্য কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে তা এখনও অজানা। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে অন্য কারো হাতে। বিশেষজ্ঞদের আশঙ্কা ডিপফেক, ফেক পর্নোগ্রাফি এমনকী ডার্ক ওয়েবেও বিক্রি হতে পারে ব্যক্তিগত ছবি। যে কোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি। সেক্ষেত্রে পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হলেও সেভাবে সুরাহা হবে না বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

সাইবার বিশেষজ্ঞ সাম্যজিত মুখোপাধ্যায় জানান, 'এরা বট টেকনোলজিতে বিশ্বাস করে যার অর্থ বিল্ড অপারেট দেন ট্রান্সফার। প্রথমে আপনার সম্পর্কে ধীরে ধীরে তথ্য সংগ্রহ করা হবে, একে বলে বিল্ড। তারপর সেটিকে অপারেট করব বা অ্যানালাইসিস করা হবে যে এই ব্যক্তি কোথায় থাকেন, পরিবারে কে কে আছেন ইত্যাদি। আর শেষে ডেটা ট্রান্সফার করা হবে যাতে আপনি বিপদে পড়তে পারেন। ফলে এই ধরনের ওপেন এআইয়ের মত প্ল্যাটফর্মে যদি আপনি আপনার নিজের ছবি স্বেচ্ছায় দিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে যদি কোনও সমস্যা হয়, তাতে না সরকার না অন্য কেউ দায়ী থাকবে।'

পরিসংখ্যান বলছে এই কার্টুন ইমেজ তৈরির জন্য সম্প্রতি ১০ লক্ষ নতুন অ্যাকাউন্ট তৈরি হয়েছে এআই মাধ্যমে। মাত্র ৩০ ঘণ্টায় ১ কোটি ছবি আপলোড করা হয়েছে সার্ভারে।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget