এক্সপ্লোর

Jadavpur University Student Death : 'ওকে হয়ত রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছিল', ধৃত সৌরভের বিরুদ্ধে গর্জে উঠলেন স্বপ্নদীপের বাবা

JU Student Death : ছেলের মৃত্য়ুর পর এই সৌরভ চৌধুরীর দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহত স্বপ্নদীপের পরিবারও।  


ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুজিত মণ্ডল, কলকাতা :
অনেক স্বপ্ন নিয়ে, ছেলেকে দেশের অন্য়তম সেরা বিশ্ববিদ্য়ালয়ে ( Jadavpur University )  পাঠিয়েছিলেন।  কিন্তু, সেই ক্য়াম্পাসই কেড়ে নিল স্বপ্নদীপকে!  সন্তানের মৃতদেহ দেখার যন্ত্রণা ঠিক কতটা, তা বলে দিচ্ছে এই মা-বাবার বুক ফাটা কান্না! স্বপ্নদীপের বাবার বুকফাটা কান্না, স্বপ্নদীপ তো আর ফিরবে না, কিন্তু ওর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ! 

তদন্তে নেমে, শুক্রবারই সৌরভ চৌধুরী নামে যাদবপুরের এক প্রাক্তন ছাত্রকে ( Sourabh Chowdhury ) গ্রেফতার করেছে পুলিশ। ছেলের মৃত্য়ুর পর এই সৌরভ চৌধুরীর দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহত স্বপ্নদীপের পরিবারও।  

কী করতে সৌরভ ? স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু বলছেন, হয়ত রাজনৈতিকভাবে তাঁকে অপদস্থ করার প্রবণতা ছিল। স্বপ্নদীপকে চুল ছোট করে কেটে ফেলতে বলা হয়েছিল। এ বলেছিল, দাদাভাই, আমি তো জন্মদিনে কোনওদিন চুল কাটিনি ... সোমবার ওর জন্মদিন। তাই ও অনুরোধ করেছিল। 

পুলিশ সূত্রে দাবি, মৃত ছাত্রের বাবা যে FIR করেছেন, তাতে এই সৌরভ চৌধুরীর নাম রয়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে তিনি MSc পাস করেন। কিন্তু, পাস করে যাওয়া পরও, গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, এই সৌরভ চৌধুরী পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন! এখানেই প্রশ্ন উঠছে, সৌরভ চৌধুরী কি এতটাই প্রভাবশালী? পাস করে যাওয়ার পরও একবছর ধরে সৌরভ চৌধুরী হস্টেলে থাকছিলেন কীভাবে? 

স্বপ্নদীপের বাবার অভিযোগ, 'সব কথাই হত ওই সৌরভের সঙ্গে। ওই ওইখানকার পাণ্ডা'

এটা কর্তৃপক্ষের নজরেই আসেনি, নাকি তাদের প্রচ্ছন্ন মদতেই এমনটা সম্ভব হয়েছে? আজ স্বপ্নদীপের এই মর্মান্তিক পরিণতির দায় কি বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এড়াতে পারে?  

শুক্রবার  যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ডিন অফ স্টুডেন্টস রজত রায়, হস্টেল সুপার তপন জানা, বাংলার বিভাগীয় প্রধান জয়দীপ ঘোষ এবং কার্যকরী উপাচার্য সুবিনয় চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।  এছাড়া স্বপ্নদীপের ডিপার্টমেন্ট অর্থাৎ বাংলা বিভাগের ৫ পড়ুয়াকেও জিজ্ঞাসাবাদ করা হয়।   

আরও পড়ুন :

'দুই তিন রাত হস্টেল আমার কাছে বিভীষিকার জন্ম দিয়েছে', ছাত্রদের মুখে সেই দিনগুলোর ভয়াবহতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget