এক্সপ্লোর

Jadavpur University:যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলে SFI, 'অনামিকা'-প্রসঙ্গের সঙ্গেই উঠে এল একাধিক গুরুতর অভিযোগ !

Jadavpur University Student Death Mystery : যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় এবার ক্যাম্পাসের মধ্যেই প্রতিবাদে নামল SFI, কী প্রতিক্রিয়া, কী দাবি ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: যাদবপুরের ছাত্রী মৃত্যুর ঘটনায় এবার ক্যাম্পাসের মধ্যেই প্রতিবাদে নামল SFI. এই রহস্যজনক মৃত্যুর কিনারা চেয়ে বারবার ওঠে স্লোগান। এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বারবার যে গাফিলতিগুলি নজরে আসছে, তার বিরুদ্ধে, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে এবিপি আনন্দ-এর কাছে মুখ খুললেন মিছিলে অংশ নেওয়া প্রতিবাদী পড়ুয়ারা।

আরও পড়ুন, প্রতি ঘণ্টায় ৪০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো বাতাস, পুজোর আগে ফের দুর্যোগের অশনি সংকেত রাজ্যের ২৩ জেলায় !

প্রশ্ন : মূলত কী কী দাবি আপনারা জানাচ্ছেন ?

SFI কর্মী-যাদবপুর পড়ুয়া : মূলত আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার কতখানি অভাব, সেটা সম্পর্কে আমরা সবাই যথেষ্ট ওয়াকিবহাল। তো সেইখান থেকে আমাদের দাবি এটাই থাকবে, ক্যাম্পাসে যত সম্ভব, গার্ড বাড়ানো। বিশেষ করে মহিলা গার্ডের সংখ্যা বাড়ানো।  দ্বিতীয়ত, এই ঘটনার যাতে স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত হয়, সেইটা। এবং এছাড়াও আমরা জানি যে, আমাদের ক্যাম্পাসে, ..দীর্ঘ দিন ধরে, কোনওরকম স্থায়ী অ্যাডমিনিস্ট্রিটিভ পদ নেই। একমাত্র প্রোভিসির পদটি আছে। কিন্তু সেটিও একাডেমিক। এছাড়া ভিসির পদ, রেজিস্ট্রারের পদ....আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনও ভিসি নেই। ফলে আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেনও এই সমস্যাগুলির সমাধান হয়।  এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত জায়গা, ...যেমন এই পুকুরটি থেকে মেয়েটি পড়ে যায়, সেই পুকুরের ফেন্সিং নেই। ফলে সেই পুকুর সংষ্কারের দাবি আমরা দীর্ঘ দিন ধরে করে এসেছি। কিন্তু সেটাও কোনওরকমভাবে কিছু হয়নি। তো এইগুলিই মূলত আমাদের দাবি থাকবে। এবং লেডিস ওয়াশরুম, যে রাত হয়ে গেলে, লেডিস ওয়াসরুমে সমস্যা হয়।  '

ফের যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে রহস্য় মৃত্যু! অকালে নষ্ট হল আরও একটা সম্ভাবনাময় ভবিষ্যৎ। কিন্তু, কার গাফিলতিতে মৃত্যু হল ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? অত রাতে ঝিলের কাছে কেনই বা গেছিলেন তিনি? সঙ্গে কি কেউ ছিলেন? প্রশ্ন বহু। কিন্তু উত্তর নেই। এই পরিস্থিতিতে, সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলছে মৃত ছাত্রীর পরিবার।

 বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,বৃহস্পতিবার, এই পিজি আর্টস বিল্ডিং সংলগ্ন পার্কিং লটেই চলছিল বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের তরফে একটি অনুষ্ঠান। নাম 'রুহানিয়ত'অনামিকা মণ্ডলও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাত দশটা নাগাদ ইউনিয়ম রুম সংলগ্ন ঝিল থেকেই উদ্ধার হয় অনামিকার অচৈতন্য দেহ। আর এই আবহেই হাতে এসেছে একটি চিঠি। যেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো এই অনুমতিপত্রে দেখা যাচ্ছে,মোট ৩ দিনের জন্য, পার্কিং লটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত অনুমতিও চাওয়া হয় এই চিঠিতে। আর এখানেই প্রশ্ন উঠছে,রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, কিন্তু তারপরও কী করছিলেন পড়ুয়ারা? অত রাতে ঝিলের কাছে কেনই বা গেছিলেন অনামিকা?

 

সেরা শিরোনাম

Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget