এক্সপ্লোর

Jadavpur University Student Death: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI এর মিছিল, পুলিশের বাধা, ধুন্ধুমার

JU Student Death : ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এসএফআই সমর্থকরা। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই ব়্যাগিং মুক্ত করার দাবিতেই এই প্রতিবাদ মিছিল।

কলকাতা : যাদবপুরের ঘটনার (Jadavpur University student death)  প্রতিবাদে বৃহস্পতিবার ফের পথে নামল SFI। যাদবপুরের মেন রোডে বসে তারা অবস্থান বিক্ষোভে বসে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এসএফআই সমর্থকরা। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই ব়্যাগিং (JU Student Death) মুক্ত করার দাবিতেই এই প্রতিবাদ মিছিল। ঘটনাস্থলে বাম নেতা সৃজন ভট্টাচার্য। 

ব্যারিকেড ভাঙলেন SFI প্রতিবাদী পড়ুয়ারা

ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট বি স্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করে এসএফআই ( SFI ) । পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ছড়িয়ে পড়ে  উত্তেজনা। কেন তাদের মিছিলে বাধা? ব্যারিকেড ভেঙে ফেলে এগিয়ে যেতে চান ছাত্রছাত্রীরা। এরপর রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে র‍্যাগিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির যুবমোর্চা। 

ডাক্তারি পড়ুয়াদের ব়্যালি

অন্যদিকে আবার মেডিক্যাল কলেজেও অ্যান্টি র‍্যাগিং র‍্যালি করেন ডাক্তারি পড়ুয়ারা। যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় ডিএসও।  

মৃত ছাত্রের বাবার অনুরোধ
এরই মধ্যে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে হাত জোড় করে প্রতিবাদ করতে গিয়ে অশান্তি না করার অনুরোধ জানান যাদবপুরকাণ্ডে মৃত পড়ুয়ার বাবা । তিনি বলেন, যাদবপুরের পড়ুয়াদের আন্দোলন স্বাভাবিক, তবে আন্দোলনের নামে মারপিট, অশান্তি করবেন না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরে আসুক, পড়াশোনা দুর্বার গতিতে এগিয়ে যাক, সেই আবেদন জানান তিনি।  

 র‍্যাগিং বিরোধী প্রচারাভিযান ঘিরে উত্তেজনা প্রেসিডেন্সিতেও

অন্যদিকে বুধবারই র‍্যাগিং বিরোধী প্রচারাভিযান ঘিরে এবার উত্তেজনা ছড়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও। এসএফআইয়ের তরফ থেকে বুধবার ক্যাম্পাসে প্রচারাভিযান চালানোর সময় তৈরি হয় উত্তেজনা। এসএফআইয়ের অভিযোগ, পোস্টারিং করার সময় IC-র সমর্থকরা বেশ কিছু প্রাক্তনীদের সঙ্গে নিয়ে এসে পোস্টার ছিঁড়ে দেয়। কালি লেপে দেওয়া হয় পোস্টারে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় ২ ছাত্র সংগঠনের মধ্যে। যদিও অভিযোগ অস্বীকার করা হয় আইসি-র তরফে।

বুধবার ছাত্রমৃত্য়ু ঘিরে বিতর্কের আবহেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে TMCP, AIDSO, SFI-সহ অন্যান্য বিরোধী ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের মধ্য়ে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। শুরু হয়ে যায় হাতাহাতি! শাসক দলের ছাত্র সংগঠনের দাবি, স্মারকলিপি পেশ করতে তাদের বাধা দেওয়া হয়। পাল্টা ডিএসও-র দাবি, টিএমসিপির মিছিলে বহিরাগতরা ছিল। এরই মধ্য়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শুভেনদু অধিকারী মন্তব্য করেন, এই সুযোগে যাদবপুরে দখলদারি মজবুত করতে চাইছে তৃণমূল।             

আরও পড়ুন :

 রাতে কী ঘটেছিল মেন হস্টেলে? গেটে কে তালা লাগিয়েছিলেন? পুঙ্খানুপুঙ্খ জানালেন নিরাপত্তা রক্ষী

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget