এক্সপ্লোর

Jadavpur University Protest : 'হাই ব্লাড প্রেসার', হাসপাতালে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য, কী হবে ছাত্রদের 'ডেডলাইনের'?

 গত কয়েকদিনে  ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি পরিবারের। 

শিবাশিস মৌলিক, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  বিশ্ববিদ্যালয়ে এসে অন্তর্বর্তী উপাচার্যকে ভাস্কর গুপ্তকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। এই দাবিতে সারা রাত বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে ধর্নায় বসেছেন পড়ুয়াদের একাংশ। কথা বলতে হবে বিকেল চারটের মধ্যে, একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। আর তার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।  গত কয়েকদিনে  ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি পরিবারের। 
 
গত শনিবারের ঘটনার পর তিনি অত্যন্ত টেনশনে রয়েছেন। তাঁর রক্তচাপ ওঠানামা করছে বলে জানিয়েছে তাঁর পরিবার। বুধবার তাঁর রক্তচাপ যথেষ্ট বেড়ে যায় বলে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হবে বলে জানা গিয়েছে। নেতৃত্ব দেবেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক। তিনি সকাল থেকে তাঁর শরীরের গতিবিধি ভাল বোঝেননি বলেই, তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। 

অন্যদিকে, যাদবপুরে আন্দোলনকারী পড়ুয়ারাও দাবিতে অনড়। তাঁরা চান, প্রয়োজনে মেডিক্যাল সাপোর্ট নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে আসুন বা কোনও মাধ্যমে কথা বলুন। আপাতত বিকেল ৪ টে পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তারপরই ঠিক করা হবে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা। পড়ুয়াদের চারদফা দাবি হল, বিশ্ববিদ্যালয়ে এসে অন্তর্বর্তী উপাচার্যকে ভাস্কর গুপ্তকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রানের অভিযোগ দায়ের, অভিযুক্ত পড়ুয়াদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। তদন্ত কমিটি গড়ে বিশ্ববিদ্যালয়ের তরফে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করানোরও দাবি জানানো হয়েছে পড়ুয়াদের তরফে।  যাদবপুরের পড়ুয়াদের একাংশ জানিয়েছে, অন্তর্বর্তী উপাচার্য প্রস্তাবে রাজি না হলে বৃহত্তর আন্দোলন শুরু হতে পারে।             

অন্যদিকে আবার যাদবপুরের ঘটনায় তৃণমূল নেতা সৌগত রায় নিশানা করেছেন পুলিশকে। তাঁর মন্তব্য, ব্রাত্য বসুকে কেন বাঁচাতে পারল না পুলিশ, তা দেখা দরকার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। আক্রমণ করেছেন বামেদেরও। SFI যত বাড়াবাড়ি করবে, তত ওদের পার্টি অফিস বন্ধ করা হবে, কার্যত হুঁশিয়ারি দিয়েছেন সৌগত রায়।                                

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget