এক্সপ্লোর

Jadavpur University Fire Incident: রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন ! ভিতরে ঢুকে আগুন লাগাল কারা ?

Jadavpur University Fire Violence: ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে ৯টা, ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন !

কলকাতা: WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর, ফের ক্যাম্পাসে আগুন! তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ফের আগুন। রাত সাড়ে ৯টা নাগাদ ফের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন! রাতে ক্যাম্পাসে ঢুকে কারা আগুন লাগাল? এখনও রহস্য। 

WBCUPA বনাম SFI সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হন ব্রাত্য, গেলেন এসএসকেএমে।দফায় দফায় সংঘর্ষ, তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন! ক্যাম্পাসেই ওয়েবকুপার সঙ্গে SFI-এর সংঘাত, স্লোগান-পাল্টা স্লোগান। একদিকে SFI-র বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে ঢোকেন এদিন শিক্ষামন্ত্রী । ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ। 

বিক্ষোভ-বিশৃঙ্খলা এখানেই থেমে থাকেনি। ক্যাম্পাসে তৃণমূলপন্থী কর্মী সংগঠন শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ভাঙচুর চালানো হয়। এরপর জিনিসপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় অফিসের দরজার কাচ। সমস্ত জিনিস বাইরে পড়ে, চেয়ার, কম্পিউটার। অগ্নিসংযোগ করা হয়েছে। দরজা ভাঙা অবস্থায়। ভিতরে কাচ ভাঙা। কিন্তু  রাত সাড়ে ৯টায় ফের আগুন লাগা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ। গাড়ি ভাঙচুর। গাড়ির হাওয়া খুলে দেওয়া আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে এভাবেই গাড়ির নিচে পড়ে গেলেন বিক্ষোভকারী পড়ুয়া। কোনওক্রমে তাঁকে টেনে বার করলেন বাকি আন্দোলনকারীরা। গুরুতর জখম অবস্থায় ওই পড়ৃুয়াকে ভর্তি করা হয়েছে হাসপাতালে!অন্য়দিকে যাদবপুরে গণ্ডগোলের পর প্রাথমিক চিকিৎসার জন্য় এসএসকেএম মেডিক্য়াল কলেজে পৌঁছন ব্রাত্য় বসু। তাঁর এক্স-রে করা হয়।

 এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন , 'আপনারা ভুল করছেন। হাওয়া কিন্তু, মৌসম বদল গেয়া হ্যায়। এখন যদি আপনারা মনে করেন যে গুন্ডামি করবেন, তাহলে আপনাদের রাস্তা আপনাদেরই খুঁজে নিতে হবে।কারণ গুন্ডামির পরিবর্তে তো আর পিঠে হাত দিয়ে ভালোবাসা দিয়ে আলোচনা হয় না।' যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র-ছাত্রীদের ওপর আক্রমণের অভিযোগে সোমবার রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে SFI.

আরও পড়ুন, কেমন আছেন শিক্ষামন্ত্রী ? 'আক্রান্ত' ব্রাত্য বসুকে দেখতে এসএসএসকেএমে কুণাল-মদন

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget