এক্সপ্লোর

Jagaddhatri Puja 2024: পুরুষদের পরনে শাড়ি, মাথায় ঘোমটা, জগদ্ধাত্রী বরণে ভিন্ন প্রথা ভদ্রেশ্বরে

Hooghly News: ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন। উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রেশ্বর: চিরাচরিত প্রথা নয়। বরং কিছুটা অন্যরকম। বরণ করতে সামিল হন পুরুষরা। ছকে বাধা নিয়ম ভেঙে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তাও আবার নারীর বেশে। ঐতিহ্য মেনে এবারও বরণে অভিনবত্বে ছোঁয়া ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোয়। আর এই দৃশ্য দেখতেই বিভিন্ন জায়গা থেকে ভিড় জমান সাধারণ মানুষ।

১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন। উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান। ভদ্রেশ্বর তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজোয় অংশ নিলেও, দশমীর বরণে মেয়েরা থাকেন না। যুগযুগ ধরে এই রীতিই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। নবমী পুজো আর দশমীর বরণ অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হন। এবারই প্রথম পুরুষদের নারীর বেশে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করা দেখতে আসেন সোনা ভাদুড়ি। হাওড়ার বাসিন্দা সোনা বলেন, "আমার ননদের বিয়ে হয়েছে এখানে। তাই তেঁতুলতলায় এলাম। মা খুব জাগ্রত শুনেছি। তাই দেখলাম। কত লোক। আর সবচেয়ে আকর্ষণীয় নারীর বেশে পুরুষদের বরণ করা। এটা কোথাও দেখিনি।''

শোনা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি গৌরহাটিতে একসময় হতো জগদ্ধাত্রী আরাধনা। কিন্তু তাঁদের আর্থিক অবস্থা ছিল খুই খারাপ। তাই পরে সেই পুজো স্থানান্তরিত হয় ভদ্রেশ্বর তেঁতুলতলায়। কালের নিয়মে বাড়ির সেই পুজো সর্বজনীন রূপ পায়। সেই সময় ছিল অন্যপ্রথা। পর্দার আড়ালেই থাকতেন বাড়ির মেয়ে-বউরা। এমনকী বাইরে বেরোতেও ভয় পেতেন। ফলে পুজো-পার্বণে অংশ নেওয়ার রেওয়াজও ছিল না। এদিকে প্রতিমা বরণ তো মেয়েরাই করেন, সেই কাজ হবে কী করে? বিসর্জনের আগে তাই পুরুষরাই কাপড় পরে মহিলা সেজে বরণ করা শুরু করেন। সেই প্রথা আজও মেনে চলেছে তেঁতুলতলা বারোয়ারি।

চন্দননগরের পাশাপশি ভদ্রেশ্বরে ২৩২ বছর ধরে হয়ে আসছে জগদ্ধাত্রী পুজো। তেঁতুলতলার বারোয়ারির এক কর্মকর্তা বলেন, "বারোয়ারির পুজো যাঁরা করতেন, সেই পুরোহিতরা বরণ করতেন। এখন ১৩ জন পুরুষ সদস্য কাপড় পরে বরণ করেন। যা দেখতে বহু মানুষ সকাল থেকে ভিড় করেন মণ্ডপে। তেঁতুলতলার পুজো এতটাই জাগ্রত। মানুষের বিশ্বাস, এখানে মানসিক করলে তা পূরণ হয়। তাই পুজো দিতে ঢল নামে ভক্তদের।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: RGKar Case: বিনীত গোয়েল...নিজে আমাকে ফাঁসিয়েছেন, আজও প্রিজ়ন ভ্যান থেকে চিৎকার সঞ্জয় রায়ের

সেরা শিরোনাম

West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget