এক্সপ্লোর

Jagdeep Dhankhar and Narayan Debnath : একমাস আগেই দেখা করেছিলেন শয্যাশায়ী শিল্পীর সঙ্গে, নারায়ণ-প্রয়াণে রাজ্যপাল লিখলেন 'বিশাল ক্ষতি'

Jagdeep Dhankhar and Narayan Debnath : ' সাহিত্য, সৃজনশীলতা এবং কমিকস জগতের বিশাল ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ' , ট্যুইটে লিখলেন ধনকড়

কলকাতা : প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। বেলভিউতে ২৫ দিন লড়াইয়ের পর হার মানলেন ৯৭ বছরের নারায়ণ দেবনাথ। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। রক্তচাপ ওঠানামা করতে থাকে। ওষুধ দেওয়া হলেও, চিকিৎসায় সাড়া মিলছিল না। গত তিনদিন ধরে ছিলেন ভেন্টিলেশনে। সকাল ১০টা ১৫ নাগাদ জীবনাবসান হয় তাঁর।

নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকাহত। কিংবদন্তী কার্টুনিস্ট এবং ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র মতো অমর চরিত্রের তিনি স্রষ্টা। সাহিত্য, সৃজনশীলতা এবং কমিকস জগতের বিশাল ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।' 


গত ১১ ডিসেম্বর, প্রয়াত শিল্পীর হাওড়ার বাড়িতে দেখা করতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, প্রবাদপ্রতিম কার্টুনিস্টের চিকিৎসার সব খরচের দায়িত্ব নেবে রাজভবন। হাওড়ার শিবপুরে দীর্ঘদিনের বাস শিল্পীর। সেদিন কার্টুনিস্টের বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল । বেশ কিছুক্ষণ শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন শিল্পীর চিকিৎসকও। সেখানেই শিল্পীর পরিবারকে এই প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। তার এক মাস ঘুরতে না ঘুরতেই অনন্তলোকে যাত্রা করলেন কিংবদন্তি।

শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ' তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। '
স্রষ্টার মৃত্যুতে গভীর শোকাহত শিল্পী ও সাহিত্যিক মহল। শোকজ্ঞাপন করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্মরণজিৎ চক্রবর্তী। শোকবিহ্বল শিল্পী শুভাপ্রসন্ন, সমীর আইচ। শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
TMC Symbol : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget