এক্সপ্লোর

Mamata Banerjee: পুষ্করে মন্দির থেকে বেরতেই মমতাকে লক্ষ্য করে জয় শ্রী রাম স্লোগান!

Mamata Banerjee Jai Shri Ram Slogan: পুষ্করের মন্দির থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। 

আশাবুল হোসেন, পুষ্কর: এবার ভিন রাজ্যেও 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) স্লোগান দেওয়া হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয় লক্ষ্য করে। এদিন পুষ্করে তৃণমূল নেত্রীকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। পুষ্করের (Pushkar Temple) মন্দির থেকে বেরোনোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।                                                      

তৃণমূল নেত্রীর কনভয়ের কিছুটা দূরে জয় শ্রীরাম স্লোগান দেন কিছু মানুষ। যদিও ততক্ষণে মুখ্যমন্ত্রীর গাড়ি সেই জায়গা ছেড়ে এগিয়ে গিয়েছিল। ভিড় থেকে স্লোগান দিয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। যদিও পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এদিন পুষ্কর মন্দিরে আরতি করেন মুখ্যমন্ত্রী। পুরোহিতদের চাদর-শাল উপহার দিয়েছেন তিনি।                          

 

আরও পড়ুন, 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিন পুষ্কর মন্দিরে প্রায় আধঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি ব্রহ্মার মন্দিরে পুজো দেন, তারপর ব্রহ্মার ঘাটে যান। এরপর তাঁর কনভয়ের কয়েকটা গাড়ি বেরিয়ে যাওয়ার আগে 'জয় শ্রী রাম' স্লোগান দেন। পুলিশের নজরে আসতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। যদিও মুখ্যমন্ত্রীর কানে এই বিষয়টি পৌঁছেছে কি না তা জানা যায়নি। তাঁর গাড়ি আগেই বেরিয়ে যায়।           

জানা যায় এটি বিজেপির প্রভাবিত এলাকা। কাউন্সিলর, বিধায়কও বিজেপির। ফলে সেই 'পদ্ম-প্রভাব' রয়েছে পুষ্করে।                                                                                                

দিল্লিতে G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে গতকাল যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি দিল্লি থেকে গেলেন রাজস্থানের আজমেঢ় শরিফে। সেখানে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ালেন। সেখান থেকে যান পুষ্করে। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। আগামীকালই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ওই অধিবেশনে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে তৃণমূলের সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন।                                                            

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget