এক্সপ্লোর

Jalpaiguri: নাগরাকাটার চা-বাগানে ভালুকের হানা, ঘুমপাড়ানি গুলিতে বেহুঁশ করে জালবন্দি করল বন দফতর

Jalpaiguri News: ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানা। শনিবার ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষপর্যন্ত ভালুকটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ভগতপুর চা-বাগানে ভালুকের আতঙ্ক। শনিবার সকালে যখন চা-বাগানে কয়েকজন শ্রমিক স্প্রে করার কাজ করছিলেন, ঠিক সেই সময় ভালুকের মুখোমুখি পড়ে যান তাঁরা। ভালুকটি তেড়ে আসতেই তাঁরা স্প্রে-র মেশিনপত্র ফেলে পালিয়ে যান। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া, ডায়না, মাল, বিন্নাগুড়ি, রামসাই, বীরপাড়া সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা। চলে আসে নাগরাকাটা থানার পুলিসও। গত কয়েকদিন ধরে ওই চা-বাগানে নজরদারি চালাচ্ছিল বন দফতর। শেষপর্যন্ত ভালুকটিকে খুঁজে বের করে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে কাবু করতে সক্ষম হয় বন দফতর। দুপুর থেকে চেষ্টা, বনকর্মী থেকে পুলিশের সতর্ক পাহারা। অবশেষে বিকেলে জালবন্দি হল ভালুক।

বুধবারের পর শনিবার। দু’দিনের ব্যবধানে ডুয়ার্সের চা-বাগানে ফের ভালুকের হানা। তবে বুধবার মেটেলি চা-বাগানে ভালুকের মৃত্যু হলেও, শনিবার বন দফতেরর তৎপরতায় রক্ষা পায় ভালুকটি। এদিন কাজ করার সময় ভালুকটিকে দেখতে পান চা-বাগানের কর্মীরা। আতঙ্ক ছডিয়ে পড়ে এলাকায়। দ্রুত এলাকায় পৌঁছন খুনিয়া, ডায়না-সহ একাধিক রেঞ্জের বনকর্মীরা। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। ভিড় করেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে লোকজন, আওয়াজে চা-বাগানে সেঁধিয়ে যায় ভালুকটিও। দীর্ঘ চেষ্টার পর তাকে জালবন্দি করা যায়।

খুনিয়ার রেঞ্জার রাজকুমার লায়েক জানিয়েছেন, ‘চা-বাগানে ভালুক ঢুকেছিল। ট্রাঙ্কুলাইজ করা হয়েছে। জঙ্গলে ছাড়া হবে। মানুষ সচেতন থাকুক।’

বন দফতর সূত্রে খবর, ভালুকটিকে নাগরাকাটার নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছাড়া হবে।

ডুয়ার্সের জঙ্গলে হাতি, বাইসন, চিতাবাঘের দেখা মেলে। কিন্তু ভালুক কোথা থেকে এল? বন দফতর সূত্রে খবর, ভুটানের জঙ্গল থেকে সম্ভবত ভালুকটি ঢুকেছিল। পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি-সহ একাধিক কারণে বাসস্থানের অভাব হওয়ায় এভাবে লোকালয়ে ঢুকে পড়ছে ভালুক। বারবার লোকালয়ে ভালুক ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। তবে বন দফতর এই এলাকায় নিয়মিত নজরদারি চালানোর আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget