এক্সপ্লোর

Jalpaiguri News: জমি বিবাদের জের, লাঠির ঘায়ে মৃত্যু ব্যক্তির

Land Dispute: একটি জমি নিয়ে দুটি পরিবারের দীর্ঘদিনের বিবাদ। শনিবার বিকেলে বচসা থেকে শুরু হয় মারপিট। তারপরেই এমন ঘটনা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ফের জমি বিবাদে রক্ত ঝরল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায়। এর আগে ওদলাবাড়ি। এবার ধূপগুড়ি (Dhupguri)। জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে বচসা-মারপিট। বিবাদের ঘটনায় ঘটেছে প্রাণহানিও। মারা গিয়েছেন এক জন। ওই ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত গ্রেফতার (Arrest) হয়েছেন তিন জন। বিবাদ ঘিরে তুমুল উত্তেজনা ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকায়। মৃতের নাম গোবিন্দ মন্ডল, বয়স ৫৭ বছর।

কী নিয়ে গোলমাল:
পড়শিদের সূত্রে খবর, জমি (land) সংক্রান্ত বিষয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছিল। শনিবার বিকেলে ফের শুরু হয় ঝামেলা। সেই বিবাদ চরম আকার নেয়। সূত্রের খবর, কয়েকদিন ধরেই ঝাড়শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মন্ডল ও তাঁর শ্যালকের পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়েছে। শনিবার সেই বিবাদ চরমে পৌঁছয়। অভিযোগ, শনিবার বিকেল নাগাদ বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ওই সময় লাঠি, রড, কোদাল নিয়ে গোবিন্দ মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁর শ্যালক, শ্যালিকা ও শাশুড়ি। উল্টোদিকে গোবিন্দ মন্ডলকে বাঁচাতে ছুটে যায় তাঁর দুই ছেলে উত্তম মন্ডল ও গৌতম মন্ডল। ততক্ষণে লাঠির আঘাতে লুটিয়ে পড়েছেন গোবিন্দ মন্ডল। এরপর তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে রেফার করা হলে পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে।  রাতে সেখানেই গোবিন্দ মন্ডলের মৃত্যু হয়। 

পাকড়াও তিন:
পুলিশ সূত্রের খবর, মারপিটের এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম প্রদীপ সরকার, গঙ্গা রায় এবং সুজিত সরকার। 

পুলিশি তৎপরতা:
ঝামেলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শনিবার গভীর রাতেই গোবিন্দ মন্ডলের বাড়িতে যান ডিএসপি (DSP) ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা-সহ বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর থেকে এলাকা থমথমে। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। বাকি অভিযুক্তরা পলাতক। তাদের মধ্যে  অভিযান চালাচ্ছে ধূপগুড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: "আমরা নাকি চোর, ওরা বড় বড় ডাকাত", বিজেপিকে তীব্র আক্রমণ চন্দ্রনাথের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget