এক্সপ্লোর

Road Accident: ধূপগুড়িতে মুখোমুখি সংঘর্ষ বাস ও লরির, আহত ৮

Jalpaiguri News: মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহর সংলগ্ন রেল স্টেশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসার সময় ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ সুপারি বোঝাই লরি এবং যাত্রিবাহী বাসের। দুর্ঘটনায় আহত কমপক্ষে আট জন। কোনও রকমে এড়ানো গিয়েছে প্রাণহানি। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

সুপারি বোঝাই লরির সঙ্গে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত ৮

মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি শহর সংলগ্ন রেল স্টেশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের উপর মুখোমুখি সংঘর্ষ বাধে সুপারি বোঝাই লরি এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ বাধে।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে কোচবিহারের দিকে এগোচ্ছিল। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ব্যারিয়ার পার করার সময় দুর্ঘটনায় পড়ে বাসটি। উল্টোদিক থেকে আসা দ্রুতগতির সুপারি বোঝাই লরিটির সঙ্গে মুখোমখি ধাক্কা লেগে যায়। তাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'যে হাতে মেরেছেন, সেই হাতে পা ধরাব', পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

দুর্ঘটনার শব্দে থতমত খেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা। দেখা যায়, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে তড়িঘড়ি -সহ পাঠানো হয় গ্রামীণ হাসপাতালে। বেসরকারি যাত্রীবাহী বাসটির চালক-সহ আহত হন আটজন। পুলিশ বাস এবং লরিটিকে আটক করেছে। 

 বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু শিশুর, বিস্ফোরণে জখম আরও এক শিশু

এ দিকে,  উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। জখম হয়েছে ১০ বছরের এক বালক। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সকাল ৭টা নাগাদ কাঁকিনাড়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

প্রথমে উদ্ধার হয় একটি তাজা বোমা। ঘটনাস্থলে যায় নৈহাটি জিআরপি ও ভাটপাড়া থানার পুলিশ। যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াডও। দুষ্কৃতীরা রেললাইনের ধারে বোমা মজুত করেছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। এর খানিক্ষণ পর উদ্ধার হয় আরও একটি বোমা, ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড।
 
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর মৃত্যু। গুরুতর জখম ১০ বছরের এক বালক। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। মজুত বোমা ফেটেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget