এক্সপ্লোর

Dhupguri : ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের !

ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল অসমের বাসিন্দা এক  যুবকের। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল অসমের বাসিন্দা এক  যুবকের। লকডাউনে কর্মহীন হয়ে বাড়ি ফিরে এসেছিলেন অসমের ৬ যুবক। কাজের তাগিদেই ভিনরাজ্যে পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয় যুবকের। মৃতের নাম অঙ্কুরজ্যোতি গগৈ। বয়স আনুমানিক ২১ বছর। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।

অসমের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ছয় যুবক গত বছর লকডাউনে বাড়ি ফিরেন। এরপর বাড়িতে ফিরে সেরকম কাজকর্ম না থাকায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ভিনরাজ্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো ডাউন গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে উঠেছিলেন তাঁরা। মাঝে ট্রেনের প্যান্ট্রিকারে থাকা যুবকদের সাথে বচসা হয় বলে অভিযোগ। এরপর ধূপগুড়ি রেলস্টেশন পার হতেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় অঙ্কুরজ্যোতির। তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ট্রেনের চেন টানলে তা দাঁড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ ও রেলের আধিকারিকরা। এদিকে মৃতের সঙ্গে থাকা যুবকদের অভিযোগ, হয়ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে অঙ্কুরকে। যে কারণে মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার তদন্তে নেমেছে রেলপুলিশ।

অন্য একটি ঘটনায় ফুটবল খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জলপাইগুড়ির বানারহাটের দুরামারি এলাকা। বানারহাট থানার অন্তর্গত দুরামারি চন্দ্রকান্ত স্কুলের মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল স্থানীয় ক্লাবের উদ্যোগে। 

মহিলা ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিট, পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কির জেরে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা চেয়ার ও বাঁশের ব্যারিকেড ভেঙে ফেলে। ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। জানা গেছে, দুরামারি চন্দ্রকান্ত স্কুলে ৮ দলীয় মহিলা ফুটবল খেলার আজ দ্বিতীয়  দিন ছিল। এদিন কোচবিহার এবং বিন্নাগুড়ি দুটি মহিলা ফুটবল টিম এসেছিল। দর্শকদের অভিযোগ, কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে সেই খেলা দেখানো হচ্ছিল। কিন্তু খেলা ছিল নিম্নমানের। এই অভিযোগ তুলে খেলার হাফটাইম হওয়ার পর দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। কমিটির সদস্য এবং দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। উত্তেজিত দর্শকরা চেয়ার থেকে শুরু করে বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বানারহাট থানার পুলিশ বাহিনী। 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget