এক্সপ্লোর

Jalpaiguri: বন্ড না পেয়ে জমিতে পচছে আলু! কালোবাজারির অভিযোগ কৃষকদের

Potato Bond:অভিযোগ, হিমঘরে রাখার জন্য আলুর বন্ড না পেয়ে বছরের শুরুতেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছেন জলপাইগুড়ির আলুচাষিরা।


রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ জলপাইগুড়ির (Jalpaiguri) কৃষকদের একাংশ। বন্ডের অভাবে আলু হিমঘরে রাখা নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। পঞ্চায়েত ভোটের (Panchayet Election) মুখে এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে সিপিএম (CPIM)। বিতর্কের মুখে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব।

জমি থেকে আলু তোলার পর মাঠেই পড়ে রয়েছে বস্তা। এদিকে বৃষ্টির কোপ। যার ফলে নষ্ট হতে বসেছে ফসল। কষ্ট করে ফলানো ফসলের এমন অবস্থা দেখে মাথায় হাত কৃষকদের। সমস্যার জন্য হিমঘরের (Cold storage) পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন কৃষকরা। অভিযোগ, হিমঘরে রাখার জন্য আলুর বন্ড না পেয়ে বছরের শুরুতেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে চলেছেন জলপাইগুড়ির আলুচাষিরা। 

কী অভিযোগ:
জেলার এক কৃষক মুন্সেফ আলি বলেন, '৩৫ বিঘা জমিতে আলু চাষ করেছি। কিন্তু হিমঘরে রাখার জন্য বন্ড পাইনি। ফলে আলু তুলতে পারছি না। জমিতে পড়েই নষ্ট হচ্ছে।' সপ্তাহ দুয়েক আগে, হিমঘর থেকে আলুর বন্ড বিলিকে কেন্দ্র করে, তুমুল উত্তেজনা তৈরি হয় উত্তরবঙ্গের দুই জেলা, জলপাইগুড়ি ও কোচবিহারে। এবার আলুর বন্ড নিয়ে কালোবাজারির অভিযোগ তুলল জলপাইগুড়ির কৃষকদের একাংশ। জলপাইগুড়ির বাসিন্দা এক কৃষক ইসমাইল হক বলেন,'প্রকৃত কৃষক হয়েও আলুর বন্ড পাচ্ছি না। তৃণমূলের লোকজন বন্ড নিয়ে কালোবাজারি করছে। ঘুরপথে অন্য ব্যবসায়ীদের বন্ড বিক্রি করছে। আলু পড়ে নষ্ট হচ্ছে।' কিসান কার্ড রয়েছে, তবুও প্রকৃত কৃষকরা বন্ড পাচ্ছেন না বলে অভিযোগ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এই বন্ডের কালোবাজারি করছেন।

গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান শাহজাহান আলম বলেন, 'আলুর বন্ডের কালোবাজারি (Black Marketing) হচ্ছে এরকম অভিযোগ আমিও পেয়েছি। কী হচ্ছে বিষয়টি খতিয়ে দেখব।' জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পীযূষ মিশ্র বলেন, 'তৃণমূল আমলে সবকিছুতেই দুর্নীতি হচ্ছে।' বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায়। 

সম্প্রতি রাজ্যের নানা জেলায় আলুর বন্ড পাওয়া নিয়ে তুমুল ঝামেলা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে আলুর বন্ড নিয়ে কৃষকদের তোলা এই কালোবাজারির অভিযোগ সামাল দিতে কী পদক্ষেপ করবে রাজ্যের শাসক দল?

আরও পড়ুন: বাম আমলে নিযুক্ত SSC-র কর্মীদের একাংশ দুর্নীতিতে জড়িত! সেচমন্ত্রীর নিশানায় বামেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget